News Flash

  • Home
  • Uncategorized
  • ল্যাবরেটরী টেকনিশিয়ানদের ধর্ণা কর্মসূচী
Image

ল্যাবরেটরী টেকনিশিয়ানদের ধর্ণা কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ মেডিকেল ল্যাবরেটরী টেকনিশিয়ানদেরবিল্ স্থায়ী পদে নিযুক্তির দাবিতে সোমবার স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেছে অল মেডিকেল ল্যাবরেটরী টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন৷ করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে রাজ্য চিকিৎসা পরিষেবা সম্প্রসারিত করার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ এক্ষেত্রে প্রশিক্ষিত কর্মী নিয়োগ খুবই জরুরী৷ অথচ রাজ্য সরকার মেডিকেল ল্যাবরেটরী টেকনিশিয়ানদের দীর্ঘদিন ধরে নিযুক্ত করছে না৷ রাজ্যে বর্তমানে প্রায় দুই হাজার প্রশিক্ষিত মেডিকেল ল্যাবরেটরী টেকনিশিয়ান রয়েছে৷

স্বাস্থ্য দপ্তরের তাদের জন্য পর্যাপ্ত সংখ্যক শূন্য পদ রয়েছে৷ তদুপরি এই সংকটময় মুহূর্তেও তাদেরকে নিযুক্ত করা হচ্ছে না৷এসব বিষয় নিয়েই সোমবার অল মেডিকেল ল্যাব টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গোর্খা বস্তিতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়৷ডেপুটেশন প্রদানকালে সংগঠনের নেতা সৈকত কুমার রায় জানান গত চার বছর আগে কিছু সংখ্যক পদের নিয়োগ করা হয়েছিল৷ এরপর হাতেগোনা কিছু লোকজনকে অস্থায়ী পদে নিযুক্ত করা হয়৷ রাজ্যে দুই হাজারেরও বেশি প্রশিক্ষিত বেকার থাকা সত্ত্বেও তাদেরকে নিযুক্ত করা হচ্ছে না৷ অবিলম্বে তাদেরকে নিযুক্ত করার ব্যবস্থা করতে তারা দাবি জানিয়েছেন৷স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে বর্তমানে ১৪১ শূন্য পদ রয়েছে৷ এছাড়া আরও ৩৪১ টি অনুমোদিত পদ রয়েছে৷

স্বাস্থ্য অধিকর্তা ডেপুটেশন গ্রহণ করে আশ্বস্ত করেছেন বিষয়টি রাজ্য সরকারের দৃষ্টিতে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাবেন৷বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে সোমবার শহীদ ভগৎ সিংয়ের শহীদান দিবস উপলক্ষে রাজধানীর শিশু গৃহে শিশুদের জন্য বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়৷রাজনৈতিক কর্মসূচি ছাড়াও বাম ছাত্র যুব সংগঠন সামাজিক কর্মসূচি পালনে সারা বছর কাজ করে চলেছে৷সামাজিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাজধানীর শিশু বিহার সুকল সংলগ্ণ শিশু গৃহে অনাথ শিশুদের জন্য বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিয়েছে বাম ছাত্র যুব সংগঠন৷ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর কৃষ্ণনগর অঞ্চল কমিটির সম্পাদক জয়দীপ কর জানান ভগৎ সিংয়ের শহীদান দিবস উপলক্ষে তারা শিশুদের মধ্যে এই খাদ্য সামগ্রী প্রদান করেছেন৷আগামী দিনেও তাদের এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top