News Flash

  • Home
  • Uncategorized
  • নাশকতার আগুনে পুড়ল ১৭ জন ব্যবসায়ীর ভাড়া করা গোদাম
Image

নাশকতার আগুনে পুড়ল ১৭ জন ব্যবসায়ীর ভাড়া করা গোদাম

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ এপ্রিল৷৷নাশকতার আগুনে পুড়ে ছাই হলো উদয়পুর এগ্রিকালচার চৌমুহনী সিত ১৭ জন ব্যবসায়ীর ভাড়া করা গোডাউন৷সংবাদ সূত্রে জানা যায় রবিবার রাত প্রায় দশটা নাগাদ কে বা কাহারা শত্রুতামূলক ভাবে গকুলপুর পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউট সংলগ্ণ রাস্তার পাশে গোডাউন ঘরে আগুন ধরিয়ে লাগিয়ে দেয়৷


রাতের বেলা কালবৈশাখীর প্রচন্ড তাণ্ডবের কারণে এলাকা ছিল সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায়৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে অজানা দুষৃকতীরা এই অগ্ণিকাণ্ড ঘটিয়েছে বলে এলাকা বাসির ধারনা৷ এই ১৭ জন ব্যবসায়ীর মধ্যে একজন সংবাদ জগতের সাংবাদিকতার কাজ করেন৷ ওয়াকিবহাল সূত্রের অনুমান হয়তো বা এই সাংবাদিক এমন কোন সংবাদ পরিবেশন করেন যার ফলে শত্রুতা মূলক ভাবে ঐ সাংবাদিকের প্রতি রোষ কাটাতেই এই সতেরো জনের গোডাউনে অগ্ণিসংযোগ করা হয়েছে বলে স্থানীয়রামত পোষণ করেন৷ প্রতিশোধমূলক এই অগ্ণিকাণ্ডের ঘটনা বলে এলাকাবাসী অভিমত ব্যক্ত করেন৷

সূত্র মারফৎ জানা যায় এই বিধবংসী অগ্ণিকান্ডে যে সতেরো জন ব্যবসায়ীর বিভিন্ন রকম জিনিস পুড়েেেছ, তার মধ্যে আছে কাপড়চোপড় , জুতা ,সুতা, নাইলন কুনি জাল, বের জাল, হাপ্পা ইত্যাদি৷ এই অগ্ণিকাণ্ডের ঘটনায় কত টাকার মাল পড়েছে সেই ব্যাপারে কোন অনুমান করা সম্ভব না হলেও সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী ভস্মীভূত হয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করেন৷৷ সব মিলিয়ে প্রায় লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় গোডাউন মালিক৷তবে এই সতের জন ব্যবসায়ীর সম্পূর্ণ পুঁজি অগ্ণিগর্ভে ভস্মীভূত হওয়ায় অনেকে কোমড় তুলে দাঁড়াতে পরবেন না বলে ব্যবসায়ীরা অভিমত ব্যক্ত করেন৷৷ আগামীতে ব্যবসায় নামার পুঁজি হাতে নেই৷ প্রশাসনের সহযোগিতায় বিপদগ্রস্থ ব্যবসায়ীর ঘুরে দাঁড়াতে সরকারী সাহায্য একান্ত প্রয়োজন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top