News Flash

  • Home
  • Uncategorized
  • কৈখালি ও লেকটাউনে বিজেপির পার্টি অফিসে হামলা, কাঠগড়ায় তৃণমূল
Image

কৈখালি ও লেকটাউনে বিজেপির পার্টি অফিসে হামলা, কাঠগড়ায় তৃণমূল

কলকাতা, ৫ এপ্রিল (হি.স.): রবিবার গভীর রাতে বিধাননগর, রাজারহাট-গোপালপুর ও হাড়োয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কয়েকটি জায়গায় বিজেপির উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এ নিয়ে উত্তেজনার পারদ চড়ল সর্বত্র। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার গভীর রাতে রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কৈখালির চিড়িয়ামোড় এলাকা এবং বিধাননগর বিধানসভার লেকটাউন এলাকায় বিজেপির কার্যালয়ে হামলা চালানো হয়। দলীয় নেতা, কর্মীদের উপর দু’জায়গায় এই হামলা হয়। ঘটনায় কাঠগড়ায় শাসকদল।
অভিযোগ, কৈখালির চিড়িয়ামোড়ে বিজেপির কার্যালয়ে পাথর ছুঁড়ে কাচ ভেঙে দেওয়া, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে দলীয় পতাকা পোড়ানো হয়েছে। আবার লেকটাউন এলাকায় এক বিজেপি কর্মীর বাড়ির সামনে গিয়ে তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। কৈখালির ঘটনায় এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। অন্যদিকে, রাতেই লেকটাউন থানায় অভিযোগ জানাতে গিয়ে থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী, সমর্থকরা।
হাড়োয়াতেও বিজেপি পার্টি অফিসে হামলা চালানোর অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে বিজেপি সমর্থকরা সকালেও বিক্ষোভ দেখায়। থমথমে ররেছে এলাকা। বিধাননগর, রাজারহাট-গোপালপুর, হাড়োয়া – উত্তর ২৪ পরগনার এই তিন কেন্দ্রেই ভোট আগামী ১৭ তারিখ।

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top