News Flash

  • Home
  • Uncategorized
  • যত ক্ষণ থাকবে প্রাণ, তত ক্ষণ লড়াই করব, চুঁচড়ায় বিজেপি-কে তোপ মমতার
Image

যত ক্ষণ থাকবে প্রাণ, তত ক্ষণ লড়াই করব, চুঁচড়ায় বিজেপি-কে তোপ মমতার

কলকাতা, ৫ এপ্রিল (হি.স.): “আমরা ছাড়ব না। যত ক্ষণ থাকবে প্রাণ, তত ক্ষণ লড়াই করব। ওরা একদিন পালিয়ে যাবে, আমরা পালাবো না।” সোমবার এই ভাষাতেই চুঁচড়ার জনসভায় বিজেপি-কে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গুজরাতিরা বাংলার শাসন করবে না, বাঙালিরাই করবে। কেন ৮টি দফায় নির্বাচন? ২ দফাতেই নির্বাচন হয়ে যায়। কী চায় বিজেপি? চালাকি চলবে না। কোভিড হয়েছে বলে বিজেপি বন্ধ করতে চাইবে। কিন্তু এই চালাকি চলবে না, নির্বাচন যখন শুরু হয়েছে, তখন শেষ করতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মেরুদণ্ড ভাঙার ক্ষমতা মোদী-শাহের নেই। আমাকে ওরা রোজ ভেঙিয়ে কথা বলে। তাই করুক। ওদের কথা শুনি না। কেন সবাইকে টিকা দেওয়া হল না। তোমরা চাও মানুষ মরে যাক, আর ওরা ধান্দাবাজি করুক। তৃণমূল নেত্রী বলেন, নরেন্দ্র মোদীর কথায় বিশ্বাস করবেন না। আমার স্লোগান ‘জয় বাংলা।’ যদি কোনও এজেন্ট দূর্বল হন, তাহলে তাঁকে বলে দিন, তাঁর এজেন্ট হওয়ার দরকার নেই। নন্দীগ্রামে মেরে নাক ফাটিয়ে দিয়েছে। কাপুরুষদের এজেন্ট করার দরকার নেই। তেমন দরকার হলে মেয়েদের এজেন্ট করে দিন। পুলিশ অত্যাচার করলে ভিডিয়ো তুলে ভাইরাল করে দিন। নন্দীগ্রামে অনেক অত্যাচার করেছেন পুলিশ। সেই জন্যই আমি বসেছিলাম। বাংলার দুটো গদ্দার বিজেপি-কে দিয়ে দেশ শাসন করাবে?  
মুখ্যমন্ত্রী বলেন, অনেক কলকারখানা বন্ধ হয়েছে কেন্দ্রীয় সরকারের জন্য। জেশপ সংস্থা খোলার জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছি। কারখানার মালিক বিজেপি হয়ে গিয়েছে। তাই বিজেপি কিছু করছে না। এখানকার শ্রমিকদের আমরা ১০ হাজার টাকা করে দি। আমরা ডানলপ, জেশপ অধিগ্রহণ করতে চাই। কেন্দ্রীয় সরকারকে বলে লাভ হয়নি।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top