মুম্বই, ৫ এপ্রিল (হি.স.): করোনা-আক্রান্ত হওয়ার এক-দিনের মধ্যেই হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা অক্ষয় কুমার। সোমবার টুইট করে অভিনেতা নিজেই জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। অভিনেতা জানিয়েছেন, তিনি ভালো আছেন এবং শীঘ্রই বাড়ি ফিরতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন। রবিবারই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অক্ষয় কুমার। কোবিডে আক্রান্ত হওয়ার পর বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন তিনি।
কিন্তু, চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হয়েছেন অক্ষয় কুমার। অক্ষয় কুমার টুইট-বার্তায় জানিয়েছেন, “শুভকামনা ও প্রার্থনার জন্য সকলকে ধন্যবাদ। মনে হচ্ছে প্রার্থনা কাজ করছে, আমি ভালোই আছি, তবে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি। শীঘ্রই বাড়ি ফিরতে পারব বলে মনে করছি। সবাই ভালো থাকবেন।”

হাসপাতালে ভর্তি করোনা-আক্রান্ত অক্ষয় কুমার, শীঘ্রই বাড়ি ফেরায় আশাবাদী
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















