মুম্বই, ৫ এপ্রিল (হি.স.): ভারতে করোনাভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়ছে। ভীষণ খারাপ অবস্থা মহারাষ্ট্রে, মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে করোনার বাড়বাড়ন্ত যেমন অব্যাহত, তেমনই মারণ এই ভাইরাসে সংক্রমিত রোগীর মৃত্যুও হচ্ছে। কিন্তু, মানুষের তাও হুঁশ ফিরছে না বাণিজ্যনগরী। কারও মুখে মাস্ক দেখাই যাচ্ছে না, সামাজিক দূরত্ব বিধি মেনে চলা তো দূরের কথা! করোনার বাড়বাড়ন্তের মধ্যেও মুম্বইয়ের দাদরের সব্জি মার্কেটে সোমবার সকালে মাত্রাতিরিক্ত ভিড় লক্ষ্য করা গিয়েছে। ব্যাপক ভিড় সত্ত্বেও অনেককেই মাস্ক পরতে দেখা যায়নি।
করোনা সংক্রমণ রুখতে কঠোর হয়েছে মহারাষ্ট্র সরকার। দিনের বেলা ৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। এ ছাড়াও রবিবার সন্ধ্যা ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত সিআরপিসি-র ১৪৪ ধারা জারি করা হয়েছে। কিন্তু, সরকারি নির্দেশকে অমান্য করেই সোমবার সকালে দাদরের সব্জি মার্কেটে ভিড় জমান মানুষজন। উল্লেখ্য, রবিবারই মুম্বইয়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১,১৬৩ জন এবং মৃত্যু হয়েছে ২৫ জনের।

হুঁশ ফিরছেই না, সরকারি নির্দেশ অমান্য করেই মুম্বইয়ের বাজারে প্রচুর ভিড়
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















