লখনউ, ৫ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসের টিকা নিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার সকালে লখনউয়ের সিভিল হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম দফার ডোজ নিয়েছেন যোগী আদিত্যনাথ। টিকা নেওয়ার পর নিজের অভিজ্ঞতায় যোগী জানিয়েছেন, “ভারতীয় ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত।” পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও ভারতীয় বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়ে দেশবাসীকে যথাসময়ে ভ্যাকসিন নেওয়ার অনুরোধ জানিয়েছেন যোগী।
লখনউয়ের সিভিল হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম দফার ডোজ নেওয়ার পর যোগী আদিত্যনাথ বলেছেন, “বিনামূল্যে ভ্যাকসিন প্রাপ্তির জন্য প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেশের বিজ্ঞানীদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি। ভ্যাকসিন সম্পূর্ণ সুরক্ষিত। যথা সময় এলে সকলের ভ্যাকসিন নেওয়া উচিত।” যোগী আরও বলেন, “ভ্যাকসিন নিলেও সকলকে সাবধানতা অবলম্বন করার অনুরোধ করছি আমি। আমাদের খামখেয়ালিপনার জন্যই করোনার নতুন ঢেউ দেখা যাচ্ছে।”

ভারতীয় ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত : যোগী আদিত্যনাথ
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















