News Flash

  • Home
  • Uncategorized
  • বর্তমান সরকার স্থায়ী-অস্থায়ী মিলিয়ে তিন বছরে ১.২ লক্ষ জনকে চাকুরী দিয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী
Image

বর্তমান সরকার স্থায়ী-অস্থায়ী মিলিয়ে তিন বছরে ১.২ লক্ষ জনকে চাকুরী দিয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ এপ্রিল (হি. স.) : পূর্বতন বামফ্রন্ট সরকার ১২ বছরে সাড়ে চার চাকুরী দিয়েছিল৷ সেই তুলনায় বিজেপি-আইপিএফটি জোট সরকার তিন বছরে স্থায়ী, অস্থায়ী মিলিয়ে এক লক্ষ দুই হাজার মানুষকে চাকুরী দিয়েছে৷ শুধু তাই নয়, রেগায় শ্রম দিবস পূর্বতন সরকারের তুলনায় অনেক বেড়েছে৷ এডিসি নির্বাচন উপলক্ষ্যে কাঞ্চনপুর-এ নির্বাচনী জনসভায় বিরোধীদের কাজ নেই, খাদ্য নেই অভিযোগের এভাবেই কড়া ভাষায় জবাব দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, কমিউনিস্ট শাসনের অবসান হতে-ই ত্রিপুরায় মানুষ মুক্তি পেয়েছেন৷


এদিন এডিসি নির্বাচন উপলক্ষে কাঞ্চনপুরের রোড শোয়ে তারুণ্যের উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে৷ বাদ্যযন্ত্র সহযোগে মিছিলে দেখা গেল বিজয়ের আত্মবিশ্বাস৷ কার্যকর্তাদের শরীরী ভাষাতে মনে হচ্ছে এবার এডিসিতে বিজেপি-আইপিএফটি জোট ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে চলেছে৷
তিনি বলেন, কাঞ্চনপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে ত্রিপুরা সরকার৷ তাঁর দাবি, কাঞ্চনপুর-এ সার্বিক উন্নয়নের জন্য এই সরকার এখনও পর্যন্ত ২৭৬ কোটি টাকা খরচ করেছে৷ এই এলাকায় সামাজিক ভাতা দেওয়া হয়েছে ৮,২৭৯ জনকে৷ তিনি বলেন, এখন ত্রিপুরার মানুষের রোজগার ৩০ শতাংশ বেড়েছে৷


ত্রিপুরায় কাজ নেই, খাদ্য নেই বলে অভিযোগকে ঘিরে মুখ্যমন্ত্রী আজ বিরোধীদের এক হাত নিয়েছেন৷ তিনি বলেন, পূর্বতন সরকার ১২ বছরে মাত্র সাড়ে চার হাজার স্থায়ী চাকরি দিয়েছিল৷ কিন্ত, বর্তমান সরকার তিন বছরে স্থায়ী, আউটসোর্সিং মিলিয়ে এক লক্ষ দুই হাজার জনকে চাকরি দিয়েছে৷ তিনি বলেন, আগে মনরেগার কাজ নিয়ে বিগত সরকার কৃতিত্ব দাবি করত৷ তখন শ্রমদিবস তৈরি হত ৩৭টি৷ এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৮২টিতে৷ তাঁর দাবি, অ্যাসপিরেশনাল ব্লকে ৯৬ শ্রমদিবস কাজ দিয়েছে বর্তমান সরকার৷ তিনি কটাক্ষের সুরে বলেন, কমিউনিস্ট শাসনের অবসান হতেই ত্রিপুরার মানুষ মুক্তি পেয়েছেন৷


আজ দৃঢ়তার সাথে বলেন, ২০২২ সালের মধ্যে নতুন ত্রিপুরা পেয়ে যাবেন রাজ্যবাসী৷ এই সময়ের মধ্যে আগরতলা শহরে বড় বড় বহুতল বাড়ি হবে৷ তিনি বলেন, সিপিএম শাসনের ২৫ বছরে দিল্লি থেকে সরাসরি ত্রিপুরাতে কোনও বিমান ছিল না৷ এখন প্রতিদিন ২টি করে বিমান দিল্লি থেকে ত্রিপুরায় উঠানামা করছে৷ এগুলিতে দৈনিক ৪০০ থেকে ৫০০ যাত্রী আসা যাওয়া করছেন৷
এদিন বিদ্রুপের সুরে মুখ্যমন্ত্রী বলেন, সিপিএম-র কথায় তাদের জমানায় ত্রিপুরায় স্বর্ণ যুগ ছিল৷ ক্ষমতায় আসার পর যখন আমি স্বর্ণ খুঁজতে যাই দেখি উল্টো ১৩ হাজার কোটি টাকা ঋণ রয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top