News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারের বিভিন্ন প্রকল্পকে হাতিয়ার করে ফের বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Image

সরকারের বিভিন্ন প্রকল্পকে হাতিয়ার করে ফের বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২ এপ্রিল (হি.স) : তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পকে হাতিয়ার করে ফের বিজেপিকে নিশানা করল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে অভিষেক বলেন, বাংলার সকলের জন্য স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছে তৃণমূল সরকার। এই সুবিধা বিজেপি সরকার দিতে পারবে না। কারণ মুখে আয়ুষ্মান ভারতের কথা বললেও, তা সব স্তরের মানুষের জন্য নয়। প্রতিশ্রুতি দিয়ে পালন করে না বিজেপি। কিন্তু তৃণমূল তা করে না, গত ১০ বছরে তৃণমূল রাজ্যের উন্নয়নের জন্য কাজ করেছে। সেটা মানুষ দেখেছেন।


বিজেপি শুধু বাংলাকে এটা দেবো সেটা দেবো ভাষণ দিতে পারে। আসলে বিজেপি বাংলার মানুষকে হাতে মারবে, ভাতে মারবে, পেটে মারবে বলে অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুরের জনসভা থেকে অভিষেক অনুরোধ করেন আগামী দিনের নির্বাচনে বহিরাগতদের জায়গা দেবেন না। তাঁর আরও দাবি, ইশতেহারে তৃণমূল যে ১০টি অঙ্গীকার করেছে, তার প্রতিটি পালন করা হবে।


অভিষেক বিজেপির কেন্দ্রীয় নেতাদের কটাক্ষ করে বলেন, নিজের নাম পর্যন্ত বাংলায় লিখতে পারে না বিজেপির বড় বড় নেতারা। শুধু মুখেই বড বড় কথা বলেন তাঁরা। বিজেপি শুধু ভেদাভেদের রাজনীতি করে। সিপিএমের হার্মাদরা এখন বিজেপিতে যোগ দিয়েছে। বাংলাকে এরা ঘৃণা করে। মহিলাদের সম্মান দিতে জানে না বিজেপি। এদের একটিও ভোট না দেওয়ার আবেদন জানান অভিষেক। তৃণমূল সাংসদের দাবি, আগামী দিনে রেশন ঘরে ঘরে পৌঁছবে। প্রত্যেকটি পরিবার বিনা পয়সায় রেশন পাবেন। এসব বিজেপি দেবে না। বাংলায় উন্নয়নের জোয়ারে ভেসে যাবে বিজেপি। বিজেপি শুধু চোরেদের আশ্রয় দেয়। দিদির ১০ অঙ্গীকার পালন করা হবে।


ইতিমধ্যেই দু দফায় ভোট হয়ে গিয়েছে। তৃতীয় দফায় ৬ এপ্রিল ৩১ টি আসনে ভোট হবে। চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি আসনে ভোটগ্রহণ হবে। পঞ্চম দফায় ৪৫টি আসনে ভোট হবে ১৭ এপ্রিল। ষষ্ঠ দফায় ভোট হবে ২২ এপ্রিল। সপ্তম দফায় ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল ও অষ্টম তথা শেষ দফায় ভোট হবে ২৯ এপ্রিল। বাংলা সহ পাঁচ রাজ্যেই ভোট গণনা ২ মে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top