News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় বাহিনী ভয় দেখালে সবাই মিলে প্রতিরোধ করুন’, বার্তা মমতার
Image

কেন্দ্রীয় বাহিনী ভয় দেখালে সবাই মিলে প্রতিরোধ করুন’, বার্তা মমতার

দিনহাটা, ২ এপ্রিল (হি. স.) : “কেন্দ্রীয় বাহিনী গ্রামে গ্রামে ভয় দেখাতে গেলে, ভয় পাবেন না। সবাই মিলে জাতি-ধর্ম নির্বিশেষে প্রতিরোধ গড়ে তুলুন। আমি আপনারদের সঙ্গে আছি। আমি চুড়ি পরে বসে নেই।”

শুক্রবার দিনহাটার জনসভায় এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফা তথা নিজের কেন্দ্র নন্দীগ্রামের ভোট মিটতেই আবার তিনি গোটা রাজ্যে প্রচারে নেমে পড়ছেন। আর তাঁর চোখে ধরা পড়া নন্দীগ্রামের অভিজ্ঞতা থেকে কোচবিহারের মানুষকে সতর্ক করে দিলেন। সভা থেকে ডাক দেন, শুধু বিজেপি নেতাদের আক্রমণ করাই নয়, নির্বাচন কমিশনকেও একহাত নিয়েছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী।

শুক্রবার দিনহাটায় কোচবিহারের তৃণমূল প্রার্থীদের সমর্থনে সভা করেন মমতা। সেখান থেকে তিনি ভোটের নির্ঘণ্ট নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করে বলেন, “এমন করে নির্বাচনের তারিখ করেছে যাতে আমরা মিটিং করতে না পারি।” নির্বাচন কমিশন যে বিজেপির কথায় চলছে সেই অভিযোগ ফের একবার তোলেন মমতা। কিন্তু তাঁকে আটকানোর যতই চেষ্টা হোক তিনি যে থামবেন না তাও বুঝিয়ে দেন।

এমনকী ইলেকশন কমিশন ভোট পরিচালনা করছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোট করছেন বলেও তোপ দাগেন মমতা। তবে ভোটে জিতে তিনিই ক্ষমতায় আসছেন বলে দাবি করার পাশাপাশি হুমকির সুরে বলেন, “ইলেকশন পর্যন্ত সহ্য করব। তারপর দেখব এই গুন্ডাগুলো কোথায় যায়।”

তৃণমূল কংগ্রেসকে আটকাতে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে বলেও বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন মমতা। এমনকী তাঁর আক্রমণ থেকে পার পাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। শুধু বিজেপি নয়, সংখ্যালঘু ভোট যাতে আব্বাস সিদ্দিকি ভাঙাতে না পারেন, সেদিকেও নজর দেন মমতা। আব্বাসকে ‘বাচাল’ বলে কটাক্ষ করেন। সেই সঙ্গে আরও একবার আবেদন করেন, যাতে রাজ্যে ২০০-র বেশি আসন পায় তৃণমূল। না হলে বিজেপি বিধায়ক কিনে নেবে। আর তা হলে সব জনমুখী প্রকল্প বিজেপি বন্ধ করে দেবে বলে অভিযোগ করেন মমতা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top