News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা টিকার প্রথম ডোজ নিলেন অভিনেতা অমিতাভ বচ্চন
Image

করোনা টিকার প্রথম ডোজ নিলেন অভিনেতা অমিতাভ বচ্চন

মুম্বই, ২ এপ্রিল (হি.স) : করোনা টিকার প্রথম ডোজ নিলেন অমিতাভ বচ্চন। নিজের ব্লগে টিকাকরণের অভিজ্ঞতা জানালেন বিগ বি।


অমিতাভ জানিয়েছেন, তাঁর সঙ্গে পুরো পরিবারও করোনার টিকা নিয়েছেন। শুধু বাদ পড়ে গিয়েছেন ছেলে অভিষেক বচ্চন। কারণ, এই মুহূর্তে তিনি মুম্বইয়ের বাইরে। অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, ‘সম্পন্ন। টিকাকরণ সম্পন্ন। সব ঠিক আছে। পুরো পরিবার এবং কর্মচারীদের কোভিড পরীক্ষা হল। আজ ফল এসেছে। সব ঠিক আছে, সকলের ফল নেগেটিভ এসেছে। টিকাকরণও হয়ে গিয়েছে। অভিষেক ছাড়া পুরো পরিবার পরিবারই টিকা নিয়েছে। ও এখন শ্যুটিংয়ে আছে। কিছুদিনের মধ্যে ফিরে এসে ও টিকা নেবে’।


প্রসঙ্গত, গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন অমিতাভ। অভিনেতার পরেই ছেলে অভিষেক, পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন এবং নাতনি আরাধ্যা বচ্চনেরও আক্রান্ত হওয়ার খবর আসে। পরিবারের চার সদস্যকেই ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। বাকি সকলে সেরে উঠলেও প্রায় ১ মাস পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান অভিষেক।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top