News Flash

  • Home
  • Uncategorized
  • হাসপাতালে ভর্তি হলেন করোনা-আক্রান্ত সচিন, শীঘ্রই বাড়ি ফেরায় আশাবাদী
Image

হাসপাতালে ভর্তি হলেন করোনা-আক্রান্ত সচিন, শীঘ্রই বাড়ি ফেরায় আশাবাদী

মুম্বই, ২ এপ্রিল (হি.স.): হাসপাতালে ভর্তি হলেন করোনা-আক্রান্ত প্রাক্তন ভারতীয় ক্রিক্রেটার সচিন তেণ্ডুলকর। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন সচিন। শুক্রবার সচিন নিজেই টুইট করে জানিয়েছেন তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৭ মার্চ সচিনের করোনা-রিপোর্ট পজিটিভ এসেছিল। কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর বাড়িতেই স্বেচ্ছা-নিভৃতবাসে ছিলেন সচিন।
চিকিৎসকদের পরামর্শে এবার হাসপাতালে ভর্তি হলেন মাস্টার ব্লাস্টার সচিন। সচিন শুক্রবার টুইট করে লিখেছেন, “শুভেচ্ছা ও প্রার্থনার জন্য অনেক অনেক ধন্যবাদ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। আশা করছি শীঘ্রই বাড়ি ফিরব। সবাই সুস্থ ও নিরাপদ থাকুন।” ঘটনাচক্রে ১০ বছর আগে ২ এপ্রিলই বিশ্বকাপ জিতেছিল ভারত। এদিন সেই কথা স্মরণ করে টুইট সচিন লেখেন,”আজকের দিনে ১০ বছর আগে ভারত বিশ্বকাপ জিতেছিল। সকল ভারতীয় ও আমার বিশ্বকাপ জয়ী সতীর্থদের অভিনন্দন।” উল্লেখ্য, মহারাষ্ট্রে এই মুহূর্তে হু হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ, চলচ্চিত্র জগতের অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন, সংক্রমিত হয়েছেন ক্রীড়া জগতেরও অনেকে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top