News Flash

  • Home
  • Uncategorized
  • যুব মোর্চা সভাপতির বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে শান্তিরবজারে সড়ক অবরোধ এবিভিপির
Image

যুব মোর্চা সভাপতির বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে শান্তিরবজারে সড়ক অবরোধ এবিভিপির

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১ এপ্রিল৷৷ বিজেপি যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে মারধরর অভিযোগ এনে শান্তিরবাজারে আজ জাতীয় সড়ক অবরোধ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা৷ তাকে গ্রেফতারের দাবিতে সোচ্চার হন এবিভিপি সদস্যরা৷ টানা দুই ঘন্টা অবরোধর পর মহকুমা পুলিশ আধিকারিকের প্রতিশ্রুতিতে জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়েছে৷


এবিভিপি সদস্যদের অভিযোগ, গত মঙ্গলবার শান্তিরবাজার ডিগ্রী কলেজে সংগঠনের নতুন কমিটি গঠন করার সময় পরিষদের কয়েকজন সদস্য আক্রান্ত হন৷ ওই ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করে শান্তিরবাজার থানায় মামলা দায়ের করে পরিষদ৷ কিন্ত, বিজেপি যুব মোর্চার দক্ষিন জেলা সভাপতি সুমন দেবনাথর হস্তক্ষেপে থানার ওসি প্রথমে মামলা নিতে রাজি ছিলেন না৷ পরে মামলা গ্রহণ করলেও কলেজ চত্ত্বরে কোন নিরাপত্তার ব্যবস্থা করেনি পুলিশ৷ ফলে, গতকাল যুব মোর্চার দক্ষিণ জেলা সভাপতি দলবল নিয়ে এবিভিপির সদস্যদের উপর চড়াও হন৷ তাই, আজ নিরাপত্তা এবং সুবিচার চেয়ে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল৷


পুলিশ জানিয়েছে, আজ বিকেল ৪ টা ৫০ মিনিট নাগাদ জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের পাশে আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করেন বিদ্যার্থী পরিষদের সদস্যরা৷ তারা সুমন দেবনাথকে গ্রেফতারের দাবিতে সোচ্চার হন৷ টানা দুই অবরোধ চলার পর মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলেন এবং অভিযুক্ত-কে গ্রেফতারের প্রতিশ্রুতি দেন৷ তার প্রতিশ্রুতির ভিত্তি বিদ্যার্থী পরিষদের সদস্যরা জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top