News Flash

  • Home
  • Uncategorized
  • স্বচ্ছ ভারত মিশনে জনসচেতনতার লক্ষ্যে শহরাঞ্চলে দেওয়াল চিত্রায়ণ
Image

স্বচ্ছ ভারত মিশনে জনসচেতনতার লক্ষ্যে শহরাঞ্চলে দেওয়াল চিত্রায়ণ

আগরতলা, ১ এপ্রিল (হি. স.)৷৷ স্বচ্ছ ভারত মিশন (আরবান) আয়োজিত আইইসি কার্যক্রমে জনসচেতনতার লক্ষ্যে রাজ্যের শহরাঞ্চলগুলিতে দেওয়াল চিত্রায়ণ করা হচ্ছে৷ এই কাজে হাত লাগিয়েছেন রাজ্যের চিত্রশিল্পীগণ৷ তাদের রংতুলির স্পর্শে এবং অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ শহর যেমন ঝলমলে, উজ্জ্বল ও সুসজ্জিত হয়ে উঠছে তেমনি জনসচেতনতা সৃষ্টি হচ্ছে৷ নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা ড় সন্দীপ এন মাহাত্মে এই সংবাদ জানিয়ে বলেন, রাজ্যে চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই কার্যক্রম শুরু হয়েছিল৷ এখনও পর্যন্ত রাজ্যের ২০টি শহরাঞ্চলের বিভিন্ন দেওয়ালে ২,৪৯,০০২ বর্গফুট জুড়ে চিত্রাঙ্কন করা হয়েছে৷ রাজ্যের প্রতিটি শহরে এই কার্যক্রম আরও প্রসারিত হবে অদূর ভবিষ্যতে৷ এরফলে অনেক যুবক-যুবতী ও চিত্রশিল্পীগণ অনুপ্রাণিত হয়ে অংশ নিচ্ছেন৷ তারা বিভিন্ন ধরনের চিত্রকলা জনসমক্ষেও তুলে ধরতে সক্ষম হচ্ছেন৷


নগর উন্নয়ন দফতরের অধিকর্তা ড় সন্দীপ এন মাহাত্মে আরও জানান, আগরতলা পুরনিগম সহ রাণীরবাজার পুর পরিষদ, মোহনপুর পুরপরিষদ, জিরানীয়া নগর পঞ্চায়েত, ধর্মনগর পুর পরিষদ, পানিসাগর নগর পঞ্চায়েত, কৈলাসহর পুর পরিষদ, কুমারঘাট পুর পরিষদ, আমবাসা পুর পরিষদ, কমলপুর নগর পঞ্চায়েত, খোয়াই পুর পরিষদ, তেলিয়ামুড়া পুর পরিষদ, বিশালগড় পুর পরিষদ, মেলাঘর পুর পরিষদ, সোনামুড়া নগর পঞ্চায়েত, উদয়পুর পুর পরিষদ, অমরপুর নগর পঞ্চায়েত, বিলোনিয়া পুর পরিষদ, সাব্রুম নগর পঞ্চায়েত ও শান্তিরবাজার পুর পরিষদ এলাকায় এই কর্মসূচি রূপায়িত হয়েছে৷


তিনি জানান, এই কর্মসূচিতে রাজ্যের ২০টি শহরের দেওয়ালজুড়ে নানাবিধ জনসচেতনতামূলক পরিবেশবান্ধব স্লোগান ব্যবহার করা হয়েছে যার মূল বিষয়বস্তু হল স্বচ্ছ, সুন্দর ও শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া৷ তাছাড়াও এ ধরনের চিত্রায়নের মাধ্যমে বাড়িঘর ও রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, উন্মুক্ত জায়গায় মলমূত্র ত্যাগ না করা, মলমূত্র ত্যাগের জন্য নিজের বাড়িতে শৌচালয় গড়া, যেখানে সেখানে থুতু না ফেলা, বাড়ির আবর্জনা নর্দমায় না ফেলা, আবর্জনা নির্দিষ্ট পাত্রে রাখা, পচনশীল ও অপচনশীল বর্জ্য পৃথকীকরণের জন্য দু’’রকমের পাত্র ব্যবহার, বর্জ্য হ্রাস ও পুনর্ব্যবহার, বর্জ্য থেকে অর্থ উপার্জন, জল অপচয় না করা, গাছ লাগান ও প্রাণ বাঁচান এবং ত্রিপুরার বৈচিত্র্যময় ঐতিহ্যকে রক্ষার আবেদন জানানো হয়েছে৷ তিনি আশা প্রকাশ করেন, রাজ্যের শহরাঞ্চলগুলিতে দেওয়ালজুড়ে এই চিত্রায়ন কেবলমাত্র শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য নয় তার পাশাপাশি জনসচেতনতার জন্য এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top