News Flash

  • Home
  • Uncategorized
  • গাছের ডাল পড়ে গুরুতর আহত ছাত্র
Image

গাছের ডাল পড়ে গুরুতর আহত ছাত্র

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ এপ্রিল৷৷ গাছের শুকনো ডাল গায়ে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণী পড়ুয়া এক ছাত্রী৷ ঘটনা তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে৷


ঘটনা বৃহস্পতিবার বিকেল ৪ টা নাগাদ৷ঘটনার বিবরণে জানা যায়,তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পড়ুয়া ছাত্রী দীপান্বিতা সরকার (১৩) অন্যান্য দিনের মতো বিদ্যালয় ছুটি হওয়ার পর বাড়ি থেকে আসার পথে বিদ্যালয়ের সামনে ছোট একটি চানাচুরের ঠেলার সামনে দাঁড়িয়ে চানাচুর কিনতে যায় ঠিক তখনই বিদ্যালয়ের সামনে থাকা বড় একটি বটগাছের ডালা দীপান্বিতা সরকারের পিঠে এবং ঘাড়ে পড়ে যায় এতে দীপান্বিতা গাছের ডালের তলায় পড়ে যায়৷


ঠিক তখনই ঘটনা প্রত্যক্ষ করে পার্শবর্তী দোকানিরা তড়িঘড়ি ছুটে এসে দীপান্বিতাকে গাছের ডালের তলা থেকে উদ্ধার করে খবর দেয় বিদ্যালয়ে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিদ্যালয়ের শিক্ষকরা ছুটে এসে তাকে বিদ্যালয় নিয়ে যাওয়ার জন্য এলাকাবাসীরা বললেও আশ্চর্যের বিষয় হলো বিদ্যালয়ের কোন শিক্ষক-শিক্ষিকারা হাসপাতালে যাবেন সেই বাছাই পর্ব করতে করতেই ঘটনাস্থলে কাটিয়ে দেওয়া হয় ১৫ থেকে ২০মিনিট সময়৷

যদিও পরবর্তী সময়ে বিদ্যালয়ের ৪ জন শিক্ষক এবং ১জন শিক্ষিকা ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে ছাত্রীর বাইরের দিকে কোন আঘাতের চিহ্ণ না থাকলেও তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের চিকিৎসক ডক্টর নমিতা কলই জানায়, এক্স-রে করার পরেই জানা যাবে ইন্টার্নাল কোন আঘাত রয়েছে কিনা৷ বিদ্যালয় এর তরফ থেকে খবর পাঠানো হয় ছাত্রীর বাড়িতে৷ ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে যায় দীপান্বিতার সরকারের পরিবারের লোকজন৷তবে দীপান্বিতা সরকারের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক৷ বর্তমানে সে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top