News Flash

  • Home
  • Uncategorized
  • মিড-ডে-মিল কর্মীর হাতে আক্রান্ত শিক্ষক
Image

মিড-ডে-মিল কর্মীর হাতে আক্রান্ত শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার বড়দোয়ালী সুকলে মিড ডে মিল কর্মীর হাতে আক্রান্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক৷ মিড-ডে-মিল কর্মীর হাতে আক্রান্ত হলেন মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক৷ ঘটনা বুধবার৷সংবাদ সূত্রে জানা গেছে মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত কর্মী তপন চৌধুরী ২০১৮ সাল থেকে বরদোয়ালি সুকলে মিড ডে মিলের দায়িত্ব পালন করে চলেছেন৷ গত কিছুদিন ধরে বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে অশালীন আচরণ করে চলেছে মিড ডে মিলের অর্গানাইজার তপন চৌধুরী৷


বুধবার বিদ্যালয় লঙ্কাকান্ড সংগঠিত করে অর্গানাইজার তপন চৌধুরী৷নানা বিষয় নিয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়৷এক সময় উত্তেজিত হয়ে তপন চৌধুরী নামে মিড ডে মিলের অর্গানাইজার দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে মারধর শুরু করে৷ তিনি পালিয়ে আত্মরক্ষা করেন৷অভিযুক্ত মিড ডে মিলের অর্গানাইজার বিদ্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে৷ ঘটনাকে কেন্দ্র করে সুকলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷এ ব্যাপারে থানায় অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ কেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক এর সঙ্গে মিড ডে মিলের অর্গানাইজার এ ধরনের আক্রোশ আক্রমণের ঘটনা সংঘটিত করেছে তা নিয়ে জনমনে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top