News Flash

  • Home
  • Uncategorized
  • ভর্তি নিয়ে রামঠাকুর কলেজে জটিলতা, ক্ষোভে পথ অবরোধ
Image

ভর্তি নিয়ে রামঠাকুর কলেজে জটিলতা, ক্ষোভে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি৷৷ রাজধানীর রামঠাকুর কলেজে ছাত্র ভর্তি নিয়ে জটিলতাকে কেন্দ্র করে আন্দোলনে উত্তাল হয়ে উঠল গোটা এলাকা৷ জানা যায়, রামঠাকুর কলেজে প্রথম বর্ষে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের দ্বিতীয় তালিকা শুক্রবার প্রকাশিত হয়৷ এই তালিকাতেও অনেকেই স্থান পায়নি৷ তাতে বঞ্চিত ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷


ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়৷ তারা কলেজের সামনে প্রথমে বিক্ষোভ প্রদর্শন করে৷ সেখান থেকে তারা কলেজ সংলগ্ণ আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে গিয়ে অবরোধ করে৷ অবরোধের ফলে দীর্ঘক্ষণ জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ অবরোধ স্থলের দুপাশে প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়ে৷ তাতে দূর্ভোগ চরম আকার ধারণ করে৷

ঘটনার খবর পেয়ে পুলিশ এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃবৃন্দ অবরোধ স্থলে ছুটে যান৷ তারা অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করেন ভর্তির প্রক্রিয়া এখনো শেষ হয়ে যায়নি৷ কোনো ছাত্রছাত্রী যাতে ভর্তির আওতার বাইরে না থাকে সেই বিষয়ে বিশেষ করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে৷ এরই মধ্যে কলেজ কর্তৃপক্ষও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় সামিল হন৷


সুনির্দিষ্ট প্রতিশ্রুতির ভিত্তিতে অবশেষে জাতীয় সড়ক মুক্ত হয়৷ উল্লেখ্য গতকালও বিশালগড়ে রবীন্দ্রনাথ ঠাকুর কলেজে ছাত্রভর্তি সমস্যা নিয়ে ক্ষোভের সঞ্চার হয় বিশালগড়েও জাতীয় সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top