News Flash

  • Home
  • Uncategorized
  • বাঁচানো গেল না! মারা গেলেন জঙ্গি-হামলায় জখম কাশ্মীরের বিজেপি নেতা
Image

বাঁচানো গেল না! মারা গেলেন জঙ্গি-হামলায় জখম কাশ্মীরের বিজেপি নেতা

শ্রীনগর, ১০ আগস্ট (হি.স.): চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল, প্রাণে বাঁচানো সম্ভব হল না সন্ত্রাসী হামলায় জখম জম্মু ও কাশ্মীরের বদগাম জেলার বিজেপি নেতা আব্দুল হামিদ নজরকে। সোমবার সকালে এসএমএইচএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৩৮ বছর বয়সী ওই বিজেপি নেতা। রবিবার মধ্য কাশ্মীরের বদগাম জেলার ওমপোরা রেল স্টেশনের অদূরে প্রাতঃভ্রমণের সময় আব্দুলকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা, তাঁর তলপেটে ও পায়ে গুলি লাগে।

রক্তাক্ত ও অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে এসএমএইচএস হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, সোমবার সকাল পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছন তিনি। আব্দুলের বাড়ি ওমপোরার মেহেন্দিপোরা এলাকায়। মাত্র ছ’মাস আগেই বদগাম জেলা ওবিসি মোর্চার বিজেপি সভাপতি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top