News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসা ও বোধজংনগরে বিস্তর পরিমানে নেশা সামগ্রী বাজেয়াপ্ত
Image

আমবাসা ও বোধজংনগরে বিস্তর পরিমানে নেশা সামগ্রী বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ শুক্রবার সকালে ধলাই জেলার আমবাসায় ডলুবাড়ির বেতবাগান এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে একটি লরি আটক করে প্রচুর পরিমান গাঁজা উদ্ধার করেছে পুলিশ৷ জানা যায়, গাড়িটি আগরতলা থেকে ধর্মনগরের উদ্দেশ্যে যাচ্ছিল৷ এসডিপিও আশিষ দাসগুপ্ত এবং আমবাসা থানার ওসি হিমাদ্রী সরকার সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে আসাম-আগরতলা জাতীয় সড়কের বেতবাগান এলাকায় লরিটি আটক করেন৷ লরিতে তল্লাশি চালিযে ৬৫ প্যাকেট মোট ৭৫৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ৷
এই ঘটনায় গাড়ির চালক আব্দুল হক এবং সহচালক জামির ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ অবশ্য গাঁজা পাচারকারী চক্রের আসল কুশীলবদের কোনো হদিশ পায়নি পুলিশ৷ আশঙ্কা করা হচ্ছে, বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যেই আগরতলা থেকে লরি বোঝাই করে গাঁজা নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল৷


আগাম খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালানো ফলে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে৷ উল্লেখ্য, লকডাউন এবং কারফিউ চলাকালেও নেশা পাচারচক্র তাদের পাচার বাণিজ্য বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে৷ পরিস্থিতি মোকাবেলা করা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে৷ প্রতিদিনই কোনো না কোন জায়গা থেকে গাঁজা, ফেন্সিডিল সহ অন্যান্য নেশা জাতীয় সামগ্রীর উদ্ধারের ঘটনা অব্যাহত রয়েছে৷


বোধজং নগর থানার পুলিশ ভিন রাজ্য থেকে আসা একটি লরি আটক করে প্রচুর পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করেছে৷জানা যায় একটি লরি আসাম থেকে ফেন্সিডিল সহ অন্যান্য নেশাজাতীয় সামগ্রী নিয়ে আগরতলা থেকে আসছিল৷এসডিপিও পিয়া মাধুরী মজুমদার সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে উৎপেতে বসে থেকে লরিটি আটক করতে সক্ষম হন৷ লরি চালক এবং সহ চালককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ লরি চালক এর নাম বীর সিংএবং সহ চালকের নাম শামসেত সিং৷ তাদের দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে৷ লরি চালক এবং সহ চালককে আটক করা হলেও এই নেশাজাতীয় সামগ্রির পাণ্ডাদের আটক করতে সক্ষম হয়নি পুলিশ৷ কে বা কারা এই নেশাজাতীয় সামগ্রী আমদানি করেছে সে সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷

পুলিশ আটক লরি চালক এবং সহ চালককে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে৷এ বিষয়ে তথ্য দিতে গিয়ে এসডিপিও প্রিয়া মাথুরি মজুমদার জানান আসাম থেকে আগরতলার উদ্দেশ্যে লরিটি আসছে বলে তার কাছে সুনির্দিষ্ট খবর ছিল৷ সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ গাড়িটি আটক করতে সক্ষম হয়েছে৷ উল্লেখ্য লকডাউন চলাকালেও নেশা পাচারকারীরা নানা কৌশলে তাদের নেশা পচার বাণিজ্য অব্যাহত রেখেছে৷রাজ্য সরকার রাজ্য কে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার বিভিন্ন প্রয়াস হাতে নিলেও নেশা কারবারিরা তাদের নেশা কারবার থেকে বিন্দুমাত্র পিছু হটছে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top