News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্তদের স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে গুচ্ছ পদক্ষেপ রাজ্য সরকারের
Image

করোনা আক্রান্তদের স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে গুচ্ছ পদক্ষেপ রাজ্য সরকারের

আগরতলা, ৭ আগস্ট (হি.স.৷৷ করোনা আক্রান্তদের আরো উন্নত চিকিৎসা প্রদানে জিবি হাসপাতালের এমআইসিইউ এবং আরআইসিইউ-তে ভর্তি সাধারণ রোগীদের আইজিএম হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এখন থেকে ওই আইসিইউতে শুধু করোনা আক্রান্ত আশঙ্কাজনক রোগীদের চিকিৎসা চলবে৷ এছাড়াও করোনা আক্রান্তদের চিকিৎসায় জিবি হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড স্থানান্তর করা হয়েছে৷


এদিকে, সরকারী সূত্রে জানা গিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর ১৩ জন এমবিবিএস চিকিৎসক নিযুক্ত করেছে৷ তাঁদের মধ্যে পাঁচটি জেলায় দুইজন করে নিযুক্ত করা হয়েছে৷ তাছড়া তিনজন চিকিৎসককে রিজার্ভ রাখা হয়েছে৷ যখন যেখানে প্রয়োজন হবে সেখানে তাঁদের পাঠানো হবে৷ এই তিনজন স্বাস্থ্য দপ্তরের অফিসেই রয়েছেন৷

প্রসঙ্গত, পশ্চিম ত্রিপুরার সাংসদ তথা জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন প্রতিমা ভৌমিক বলেন, আজ করোনা আক্রান্তদের আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানে বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ তিনি বলেন, জিবি হাসপাতালের এনটিএইচ ভবনে অবস্থিত ১১ শয্যার এমআইসিইউ এবং ৬ শয্যার আরআইসিইউ এখন থেকে করোনা আক্রান্ত আশঙ্কাজনক রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে৷ ফলে, ওই ওয়ার্ডের সাধারণ রোগীদের আইজিএম হাসপাতালে স্থানান্তর করা হবে৷ এক্ষেত্রে আইজিএম হাসপাতালে রোগীদের স্থানান্তরে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য জাতীয় স্বাস্থ্য মিশনের এমডি-কে নির্দেশ দেওয়া হবে৷


এদিন তিনি বলেন, ওই আইসিইউ-র সাথেই অবস্থিত ইএনটি ওয়ার্ডের স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কারণ, করোনা আক্রান্তদের সংক্রমণ থেকে সাধারণ রোগীদের সুরক্ষার প্রশ্ণে তা খুবই জরুরি বলে মনে করা হয়েছে৷ ওই ওয়ার্ডটি একই ভবনের নীচতলায় স্থানান্তর করা হবে৷ এদিকে ওই ভবনের তিনতলার সাথে চতুর্থতলা সম্পূর্ণ আলাদা করার জন্য ব্যারিকেড দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি৷


প্রতিমা ভৌমিক জানিয়েছেন, করোনা আক্রান্ত আশঙ্কাজনক রোগীদের আইসিইউ-তে নেওয়ার জন্য লিফের সহায়তায় এনটিএইচ-দুই ভবনের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হবে৷ এছাড়া, কোনও রোগীর অক্সিজেনের অভাব যাতে না হয় সেদিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে৷ সেক্ষেত্রে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার জন্য পূর্বের কোভিড-১৯ আইসিইউ-তে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হবে৷ সে-ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী রাতুল দে মেডিক্যাল গ্যাস পাইপ লাইন সিস্টেম এবং আনুষঙ্গিক কাজ দ্রুত সমাপ্ত করবেন৷

এজিএমসি অ্যান্ড জিবিপি হাসপাতালের ডেডিকেটেড কোভিড হাসপাতাল ও কোভিড কেয়ার সেন্টারগুলিতে রোগী ব্যবস্থাপনার উন্নতিতে কিছু ব্যবস্থা নিয়েছে ত্রিপুরা সরকার৷ তাতে জিবি হাসপাতালের কোভিড ওয়ার্ডে টেলিমেডিসিন ফেসিলিটি চালু করা হয়েছে৷ ফলে প্রতিদিন সকাল ১১টায় বরিষ্ঠ ডাক্তার ও ফ্যাকাল্টিগণ রােগীদের সাথে কথা বলবেন এবং বিশেষজ্ঞের পরামর্শ জানাবেন৷
এছাড়া, প্রতিদিন বিকাল ৩টা থেকে ৪টায় নােডাল অফিসার কোভিড রোগীর পরিবারের লোকদের সাথে কথা বলবেন এবং তাঁদের রোগীর স্বাস্থ্য সম্পর্কে অবহিত করবেন৷ কোভিড রোগীর পরিবারের সদস্যরা এজিএমসি এবং জিবিপি হাসপাতালে অপেক্ষাগৃহে (শেড) অপেক্ষা করতে পারবেন৷ এই শেডে বসার ও পানীয় জলের বন্দোবস্ত রয়েছে৷
এদিকে, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক এবং জিবি হাসপাতালের মেডিক্যাল সুপারকে প্রতিটি কোভিড কেয়ার সেন্টারে একটি হেল্প ডেস্ক খোলার নির্দেশ দেওয়া হয়েছে৷ সেখানে একটি টেলিফোন এবং একজন অ্যাসিস্টেন্ট থাকবেন৷ তিনি সংশ্লিষ্ট রোগীর স্বাস্থ্য সম্পর্কে পরিবারের লোকদের জানাতে পারবেন৷ এজিএমসি ও জিবিপি হাসপাতালের টেলিফোন নম্বর ৮৭৯৪৫৮৭২৩৬ সরকারিভাবে ঘোষণা করা হয়েছে৷
অন্যদিকে, কোভিড কেয়ার সেন্টারের আরও উন্নত ব্যবস্থাপনার জন্য প্রত্যেকটি সেন্টারে সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ প্রতিদিন কোভিড সেন্টারে ভর্তি রোগীদের স্বাস্থ্য সম্পর্কে সংশ্লিষ্ট মেডিক্যাল টিম জেলাশাসকদের জানাবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top