News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকায় নিষিদ্ধ করা হবে টিকটক অ্যাপ : ডোনাল্ড ট্রাম্প

আমেরিকায় নিষিদ্ধ করা হবে টিকটক অ্যাপ : ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ১ আগস্ট (হি.স.): চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে ভারত। এ বার সেই পথে হাঁটতে চলেছে আমেরিকাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, আমেরিকায় নিষিদ্ধ করা হবে টিকটক। ট্রাম্পের কথায়, টিকটক সম্পর্কে মার্কিন প্রশাসন উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, নেপথ্যে চিনা গোয়েন্দার চক্রান্ত থাকতে পারে। ভারতের মতো আমেরিকাতেও ব্যাপক জনপ্রিয় চিনা ভিডিয়ো প্ল্যাটফর্ম টিকটক।

কিন্তু, টিকটকের বাড়বাড়ন্ত নিয়ে দীর্ঘ দিন ধরেই আপত্তি তুলছে মার্কিন প্রশাসন এবং রাজনীতিবিদদের একাংশ। তাঁদের অভিযোগ, টিকটকের মতো অ্যাপকে সামনে রেখে আসলে আমেরিকার উপর নজরদারি চালিয়ে যাচ্ছে চিনা গোয়েন্দারা। টিকটক কর্তৃপক্ষ অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তবে, মার্কিন প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, শুক্রবারই ট্রাম্প জানান, আমরা আমেরিকায় টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top