News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা সমীক্ষায় বাধা : ক্ষুব্ধ গ্রামবাসীদের সাথে কথা বললেন দক্ষিণের ডিএম ও এসপি
Image

করোনা সমীক্ষায় বাধা : ক্ষুব্ধ গ্রামবাসীদের সাথে কথা বললেন দক্ষিণের ডিএম ও এসপি

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৩০ জুলাই৷৷ শান্তিরবাজার মহকুমার যেইসকল জায়গায় করোনা সার্ভে টিম বাধাপ্রাপ্ত হয়েছে সেইসকল এলাকা পরিদর্শনে যান দক্ষিণ জেলার জেলাশাসক৷ বিগত তিনদিনযাবৎ করোনাা সার্ভে টিম শান্তিরবাজারের বিভিন্ন এডিসি এলাকায় গিয়ে এলাকার লোকজনের দ্বারা বাধাপ্রাপ্তহয়৷ এই খবব পেয়ে আজ এই সকল এলাকার লোকজনদের সচেতন করতে যান দক্ষিন জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন৷ আজকে উনার সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার পুলিশ সুপার জালসিং মিনা, স্থানীয় বিধায়ক প্রমোদ রিয়াং, জেলা স্বাস্থ্য আধিকারিক সহ অন্য আধিকারিকরা৷ উনারা সকল গ্রামেগিয়ে এই সার্ভের গুরুত্ব সম্পর্কে সকলকে জানান৷ সকল আধিকারিকরা এলাকার লোকজনদের এই সার্ভের কাজে সহযোগিতার হাতবারিয়ে দেবার বিশেষ আহববান জানান৷


এদিকে, লকডাউনের চতুর্থদিনে শান্তির বাজারে ব্যাপকহারে লোকসমাগমঘটে৷ করুনাভাইরাস দমনে রাজ্যসরকার নানান প্রচেষ্টা চালিয়েযাচ্ছে৷ এই ভাইরাস দমনের লক্ষ্যে সমগ্র রাজ্য জুরে লকডাউনের ঘোষনা করা হয়েছে৷ প্রথম তিনদিন শান্তির বাজারের লোকজন স্বতস্ফূর্তভাব এই লকডাউনকে মান্যতা দিয়েছেন৷ আজ লকডাউনের আজ চতুর্থ দিনে শান্তির বাজারে বেতিক্রমীচিত্র লক্ষ্যকরাযায়৷ আজ শান্তির বাজার সাপ্তাহিক বাজারবার৷ এই বাজারবারকে কেন্দ্র করে বাজারে ব্যাপক হারে লোকসমাগম ঘটে৷লকডাউন বৃদ্ধীর কথাজেনেও শান্তির বাজারে সমস্ত মুদি দোকান, সব্জী, মাছ, মাংস ও কিছুসংখ্যক অন্যান্য দোকান খুলে বসেন শান্তির বাজারের ব্যাবসায়ীরা৷


রাস্তায় অটোথেকে শুরু করে ছোটখাটো যানবাহন চলছে এমনটাই লক্ষ্যকরাযায়৷ আজকের দিনে শান্তির বাজারের এই চিত্র দেখলে কেউ বলবেনা ত্রিপুরারাজ্যে লকডাউন চলছে৷ এককথায় বলাচলে সকলে এই লকডাউনকে অমান্যকরে চলছে৷ আজকে লকডাউনের চতুর্থদিনে লোকসমাগমদেখে শান্তির বাজারের ব্যাবসায়ী কমিটির প্রেসিডেন্ড ধনঞ্জয় ভৌমিক ব্যাবসায়ীদের মনোভাবনিয়ে সংবাদমাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উবরেদেন৷ সবচেয়ে আশ্চযর্ে্যর বিষয় শান্তির বাজারে এই পরিমানে লোকসমাগম দেখেও প্রসাশন নিরব দর্শকের ভূমিকা পালন করছে৷ রাজ্যের অন্যান্য জায়গায় লকডাউনকে সফল করতে প্রসাশন কঠোর পদক্ষেপ গ্রহনকরছেন কিন্তু আজকের দিনে শান্তির বাজারে প্রসাশন নিরব দর্শকের ভূমিকা পালন করছে এমনটাই চিত্র লক্ষ্যকরাযায়৷ এইভাবে চলতে থাকলে মুখ্যমন্ত্রীর প্রয়াস বিফলেযাবে বলে তীব্র গুঞ্জন চলছে অভিঞ্জমহলে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top