News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে আটক আরও ৭২ জন আজ আসছেন রাজ্যে
Image

বাংলাদেশে আটক আরও ৭২ জন আজ আসছেন রাজ্যে

আগরতলা, ৩০ জুলাই (হিঃসঃ)৷৷ করোনা-প্রকোপে বাংলাদেশে আটকে থাকা আরও ৭২ জন ত্রিপুরার নাগরিককে ফিরিয়ে আনার ব্যবস্থা হয়েছে৷ আগামীকাল শুক্রবার আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাঁরা রাজ্যে ফিরবেন৷ আগের নিয়ম অনুযায়ী প্রত্যেকের নমুনা সংগ্রহ করে সকলকে প্রাতিষ্ঠানিক একান্তবাসে রাখা হবে৷ ল্যান্ডপোর্ট অথরিটির আগরতলা ম্যানেজার দেবাশিস নন্দি এ-বিষয়ে জানান, ত্রিপুরার নাগরিকদের দেশে গ্রহণ করার পাশাপাশি করোনা সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে৷


প্রসঙ্গত, চতুর্থ দফায় বাংলাদেশ থেকে ত্রিপুরার নাগরিকদের ফেরত আনার ব্যবস্থা হয়েছে৷ করোনা প্রকোপে আইসিপি দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে৷ ফলে বিশেষ অনুমতি নিয়ে ত্রিপুরা-র নাগরিক-দের ফিরিয়ে আনা হচ্ছে৷ ইতিপূর্বে বাংলাদেশে আটকে থাকা ১০৬ জন ত্রিপুরার নাগরিক গত ২৮ মে রাজ্যে ফিরে এসেছিলেন৷ তাঁদের মধ্যে ১০ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাদের সংস্পর্শে গিয়ে আগরতলা আইসিপিতে ৬ জন বিএসএফ এবং একজন চিকিৎসক সহ ৯ জন করোনা আক্রান্ত হয়েছিলেন৷

দ্বিতীয় দফায় ২৮৮ জন ত্রিপুরার নাগরিকদের বাংলাদেশ থেকে ফেরত আনার ব্যবস্থা করেছিল বিদেশ মন্ত্রক৷ তাদের মধ্যে ১৮ জুন দুই শিশু সহ ১২২ জন ত্রিপুরার নাগরিক এবং ১৯ জুন আরও ১২৩ জন ত্রিপুরার নাগরিক আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ফিরে এসেছিলেন৷ এঁদের মধ্যে ৩৪ জনের দেহে করোনা পজিটিভ ধরা পড়েছে৷ দেবাশিসবাবু জানিয়েছেন, আগামীকাল ৭২ জন বাংলাদেশ থেকে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে রাজ্যে ফিরবেন৷ এমনটাই বার্তা এসেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top