News Flash

  • Home
  • Uncategorized
  • সুশান্ত মৃত্যু-রহস্যে সিবিআই তদন্ত নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
Image

সুশান্ত মৃত্যু-রহস্যে সিবিআই তদন্ত নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি. স.): সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য খতিয়ে দেখতে সিবিআই তদন্ত নয় বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বলিউডের এই জনপ্রিয় অভিনেতার মৃত্যু রহস্য উদঘাটনের জন্য দেশের শীর্ষ আদালত সুপ্রিমকোর্টে সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেন অলকা প্রিয়া এবং সিধু সিং।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে পুলিশকে তার কাজ করতে দেওয়া হোক। মামলাকারীরা এক্তিয়ার বহির্ভূত বিষয় হস্তক্ষেপ করেছে।শুনানি চলাকালীন আদালত জানিয়ে দেয় কেউ ভাল ছিল কি খারাপ সেটা মামলার সঙ্গে সম্পর্কিত নয়।বিষয়টির এক্তিয়ারের ক্ষেত্রেও একই কথা বলা যায়। পিটিশন দায়েরকারিদের আদালত জানায় যে যদি তাদের কাছে কোন প্রমাণ থাকে তবে তারা যেন বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন।

অন্যদিকে প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী বিরুদ্ধে মুম্বইয়ের পর পাটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।একই মামলার তদন্ত যাতে ভারতের দুটি পৃথক জায়গায় না চলে সেই দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রিয়া চক্রবর্তী।ইতিমধ্যেই সে পিটিশন দায়ের করেছে। এর পাল্টা সুপ্রিমকোর্টে ক্যাভিয়েট দায়ের করেছে সুশান্ত সিং রাজপুত এর বাবা। রিয়া চক্রবর্তীর দায়ের করা পিটিশনে তার বক্তব্য যেন আদালত  শোনে সেই দাবি করেছেন সুশান্তের বাবা।

উল্লেখ করা যেতে পারে, পাটনা পুলিশের কাছে সুশান্তের ব্যাংক একাউন্ট থেকে টাকা হাতানো এবং প্রয়াত অভিনেতাকে আত্মহত্যার জন্য প্ররোচিত করার অভিযোগ রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের করেছেন তিনি। এদিকে ইতিমধ্যেই রিয়া চক্রবর্তীকে একাধিকবার জেরা করেছে মুম্বই পুলিশ।একই মামলার দুই জায়গায় তদন্ত না করে পুরোটাই মুম্বইতে করার জন্য দেশের শীর্ষ আদালতের কাছে দ্বারস্থ হয়েছেন রিয়া।

অন্যদিকে এখনো পর্যন্ত সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য ৩৫ জনকে জেরা করে ফেলেছে মুম্বই পুলিশ।এর মধ্যে রয়েছে প্রযোজক আদিত্য চোপড়া, পরিচালক ও প্রযোজক মহেশ ভট্ট, সঞ্জয় লীলা বনশালি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top