News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের মৌলিক নীতিই হল অংশীদারদের সম্মান করা : প্রধানমন্ত্রী
Image

ভারতের মৌলিক নীতিই হল অংশীদারদের সম্মান করা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক নীতিই হল, অংশীদারদের (পার্টনার) সম্মান করা। বৃহস্পতিবার মরিশাসের প্রধানমন্ত্রী-সহ সেই দেশের বিশিষ্টজনদের সঙ্গে ভার্চুয়াল অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিং মারফত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ যুগনাউথ মরিশাসের নতুন সুপ্রিম কোর্ট ভবনের উদ্বোধন করেছেন। প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ যুগনাউথ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি, তিনি ফের বুঝিয়ে দিলেন মরিশাস তাঁর হৃদয়েই রয়েছে।’

ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কোভিড-১৯ বৈশ্বিক মহামারি রুখতে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আমি সর্বপ্রথম, মরিশাস সরকার এবং জনগণকে ধন্যবাদ জানাতে চাই।….ভারত ও মরিশাস উভয় দেশই গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে স্বাধীন বিচার ব্যবস্থাকে সম্মান করে। চিত্তাকর্ষক এই নতুন বিল্ডিং, আধুনিক নকশা এবং নির্মাণ সত্যিই খ্যাতির। প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, ভারতের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ মৌলিক নীতি হল, অংশীদারদের সম্মান করা। এটাই আমাদের একমাত্র প্রেরণা। আর তাই আমাদের ডেভেলপমেন্ট কোপারেশনে কোনও শর্ত নেই।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top