News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দায়ের সুশান্ত সিং রাজপুতের বাবার
Image

সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দায়ের সুশান্ত সিং রাজপুতের বাবার

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি. স.): সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে অভিনেত্রী রিয়া চক্রবর্তী ইতিমধ্যে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন।এর পরেই প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পিতা দেশের শীর্ষ আদালতে ক্যাভিয়েট দায়ের করেছেন। আদালতের কাছে তিনি দাবি করেছেন তার বক্তব্য না শুনে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত যেন না নেয় বিচারপতিরা।


সুপ্রিমকোর্টে দায়ের করা নিজের পিটিশনে রিয়া চক্রবর্তী পাটনায় তার বিরুদ্ধে দায়ের করা এফআইআর মুম্বইয়ে স্থানান্তর করার আর্জি জানিয়েছেন। রিয়া চক্রবর্তীর হয়ে তার আইনজীবী সতীশ মানশিন্ডে এই পিটিশন দায়ের করেন। পিটিশনে জানানো হয়েছে যে মুম্বাইতে ইতিমধ্যেই এই মামলা তদন্ত চলছে। নতুন করে এই মামলার তদন্ত যেন পাটনায় না শুরু হয়।একই মামলার দুই জায়গায় তদন্ত কাম্য নয়।


উল্লেখ করা যেতে পারে, সুশান্ত সিং রাজপুতের পিতা পাটনার একটি থানায় এফআইআর দায়ের করেছে। সুশান্তের ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকা নিজের একাউন্টে ট্রান্সফার করেছে রিয়া।এমনকি জনপ্রিয় এই বলিউড অভিনেতাকে আত্মহত্যার জন্য প্ররোচিত করেছে সে বলে পাটনা পুলিশকে জানান সুশান্তের বাবা। সুশান্তর মৃত্যুর তদন্তের জন্য ইতিমধ্যেই সিবিআই দাবি তুলেছে বিএসপি এবং আরজেডি। মুম্বই পুলিশ এখনো পর্যন্ত ৩৫ জন কে জেরা করেছে।এরমধ্যে রয়েছে প্রযোজক আদিত্য চোপড়া, পরিচালক ও প্রযোজক মহেশ ভট্ট, সঞ্জয় লীলা বনশালি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top