News Flash

  • Home
  • Uncategorized
  • জিএসটি, কর্মসংস্থানসহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব রাহুল

জিএসটি, কর্মসংস্থানসহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব রাহুল

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি. স.): ক্রমাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ করে চলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। কর্মসংস্থান, অর্থব্যবস্থা এবং জিএসটির উল্লেখ করে রাহুল জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে ধ্বংস করে চলেছেন।

বৃহস্পতিবার নিজের টুইট বার্তায় ওয়ানাডের সংসদ রাহুল গান্ধী লিখেছেন, ‘মোদী দেশকে ধ্বংস করে চলেছেন। নোট বন্দি, জিএসটি, করোনা মহামারীতে দুরবস্থা এবং অর্থব্যবস্থা তথা কর্মসংস্থানকে খারাপ পর্যায়ে নিয়ে যাওয়ার পর সরকারের এখন কি ইচ্ছে? মোদী সরকারের পুঁজিবাদী মিডিয়া দেশজুড়ে মায়াজাল তৈরি করেছে।দেশবাসীকে বিভ্রান্ত করা হচ্ছে। প্রয়োজন দেশবাসীকে সত্যি কথাটা বলা।আশা করব শীঘ্রই এই বিভ্রান্তি কেটে যাবে। ‘

এদিকে দলীয় মুখপাত্র রণদীপ সিংহ সূর্যেওয়ালা নিজের টুইট বার্তায় জানিয়েছেন, পরিসংখ্যানকে চেপে দিয়ে সত্যটা আড়াল করা যায় না।করোনা সংকট সরকার নিজেই মেনে নিয়েছে যে ১০ কোটি মানুষ কর্মচ্যুত হয়েছে।যদিও এর আগে ৪৫ বছরে সর্বোচ্চ বেকারত্বের নজির সৃষ্টি করেছে এই সরকার।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top