News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রের পালঘর-এ ফের মৃদু ভূকম্পন, তীব্রতা মাত্র ২.৮
Image

মহারাষ্ট্রের পালঘর-এ ফের মৃদু ভূকম্পন, তীব্রতা মাত্র ২.৮

মুম্বই, ২৯ জুলাই (হি.স.): ফের হালকা তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্রের পালঘর জেলা। মঙ্গলবার গভীর রাতে মৃদু ভূকম্পন অনুভূত হয় মহারাষ্ট্রের পালঘর জেলায়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল মাত্র ২.৮। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ভূকম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি|

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার গভীর রাত ১.১৯ মিনিট নাগাদ ২.৮ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে মহারাষ্ট্রের পালঘর জেলা| ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৬ কিলোমিটার গভীরে, ১৯.৯৬ উত্তর অক্ষাংশ এবং ৭২.৮৪ পূর্ব দ্রাঘিমাংশ| মৃদু ভূকম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। মহারাষ্ট্রের পালঘর জেলায় মাঝেমধ্যেই ভূকম্পন অনুভূত হয়। এর আগে গত ২৪ জুলাই পালঘর জেলাতেই মৃদু ভূকম্পন অনুভূত হয়েছিল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top