News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন শিক্ষানীতিকে মঞ্জুরি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
Image

নতুন শিক্ষানীতিকে মঞ্জুরি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

নয়াদিল্লি, ২৯ জুলাই (হি. স.): দেশে নতুন শিক্ষানীতিকে মঞ্জুরি দিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পক্রিয়াল নিশাঙ্ক জানিয়েছেন, নতুন শিক্ষানীতি আগামী দিনে দেশের ক্ষমতায়নের লক্ষ্যে মাইলফলক হিসেবে পরিণত হবে। আলাপ আলোচনার মধ্যে এই শিক্ষা নীতি গ্রহণ করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে দেশের নতুন শিক্ষানীতিকে মঞ্জুরি দিয়ে দেওয়া হয়। উচ্চ শিক্ষা সচিব অমিত খরে জনিয়েছেন, চার বছর লেখাপড়া করার পর সরাসরি গবেষণায় যেতে পারবে, একসাথে একাধিক বিষয় নিয়ে লেখাপড়া করতে পাতবে, গ্রেডেশন অনুযায়ী কলেজ গুলিকে স্বায়ত্তশাসন দেওয়া হবে।

উচ্চশিক্ষার জন্য একটি নিয়ম থাকবে। তার জন্য অনেক কিছুর ব্যবস্থা করা হবে। সরাসরি তথ্য জানার অধিকার থাকবে। ডিমড রাজ্য এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির প্রতি একই মানদণ্ড ব্যবহার করা হবে।শিক্ষাখাতে কেন্দ্র খরচ করবে জিডিপির ছয় শতাংশ। বর্তমানে খরচ করা হয় ৪. ৪৩ শতাংশ। রাষ্ট্রীয় রিচার্জ ফাউন্ডেশনের মাধ্যমে বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে আর্থিক সাহায্য দেওয়া হবে। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মানোন্নয়ন ঘটানো হবে।প্রযুক্তিগত উন্নতি ঘটানো হবে। কেউ যাতে পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখা হবে। দেশের আটটি ভাষায় অনলাইনের মাধ্যমে ই-কোর্স চালু করা হবে।প্রাক প্রাথমিকের জন্য পাঠ্যসূচি তৈরি করা হবে।৫ + ৩ + ৩ + ৪ ভিত্তিতে শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে। ষষ্ঠ শ্রেণি থেকেই কোডিং শেখানো হবে। সর্বস্তরে কলা এবং ক্রীড়া শিক্ষা দেওয়া হবে। মেয়েদের স্কুল গুলিকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করা হবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top