News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা সংক্রমিতের সমীক্ষায় ফের বাধা, রাঙ্খলপাড়া থেকে ফিরে গেলেন সরকারি কর্মীরা, একই অবস্থা পতিছড়িতেও
Image

করোনা সংক্রমিতের সমীক্ষায় ফের বাধা, রাঙ্খলপাড়া থেকে ফিরে গেলেন সরকারি কর্মীরা, একই অবস্থা পতিছড়িতেও

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, শান্তিরবাজার,২৮ জুলাই৷৷ করোনা সংক্রমিতের সন্ধানে সমীক্ষা আবারও বাধা পড়েছে৷ আজ ফের সমীক্ষায় নিয়োজিত আশাকর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মীরা এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়েছেন৷ খোয়াই জেলার তেলিয়ামুড়া ব্লকের অধীন রাঙ্খলপাড়া এলাকায় মঙ্গলবার বেলা আনুমানিক প্রায় সাড়ে বারোটা নাগাদ সমীক্ষা করতে বাধা দেন স্থানীয় মহিলারা৷ ফলে, সমীক্ষা না করেই ফিরে যেতে হয়েছে সরকারি কর্মীদের৷


অ্যান্টিজেন টেস্ট করলেই শরীরে পাওয়া যাচ্ছে জীবাণু, এলাকাজুড়ে গত কয়েকদিন ধরে ভুল বার্তা ছড়িয়েছে৷ ফলে রাঙ্খলপাড়ার স্থানীয় জনগণ কোনওভাবেই সমীক্ষা হতে দেবেন না৷ তাই পথও অবরোধ করেন তাঁরা৷

আজ রাঙ্খলপাড়ায় সমীক্ষার কাজে নিয়োজিত কর্মীরা এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়ে ফিরে গেছেন৷ অভিযোগ, কয়েকজনকে স্থানীয় মহিলারা ধাওয়াও করেছেন৷ পরে এলাকাবাসী রাঙ্খল বাজারে তেলিয়ামুড়া-দেবথাং রাস্তা অবরোধ করেন৷ খবর পেয়ে তেলিয়ামুড়া থানার ওসি স্বপন দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়৷ সেই সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া ব্লকের বিডিও শান্তনু বিকাশ দাসও৷
প্রশাসনের তরফে স্থানীয় মহিলাদের বার বার বোঝানো হলেও, সমীক্ষা হলে নাকি করোনা ছড়িয়ে পড়বে এই যুক্তিতে অনড় থাকেন তাঁরা৷ তাঁদের দাবি, সমীক্ষা কর্মীদের পিপিই কিট পড়ে এলাকায় আসতে হবে৷ সাথে যোগ করেন, কোনও পরীক্ষা তাঁরা করাবেন না৷ কারণ, তাঁরা সকলেই সুস্থ৷ এদিন টানা দেড় ঘণ্টা তাঁদের বোঝানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত সমীক্ষা ছাড়াই ফিরে যেতে হয়েছে কর্মীদের৷ সমীক্ষা কর্মী ও প্রশাসনের অন্য আধিকারিকরা ফিরে যাওয়ায় রাস্তা অবরোধ মুক্ত করেন স্থানীয় মহিলারা৷ জনৈক মহিলা জানিয়েছেন, সমীক্ষা করতে এসে তারা নাকের ভিতর নল ঢুকিয়ে দিচ্ছে৷ তাতে করোনা পাওয়া যাচ্ছে৷ তাই আমরা সমীক্ষা হোক চাই না৷


এদিকে, পতিছড়ী গাজী পাড়াতে করুনা সার্ভে টিমক প্রবেশে বাধাদিলো এলাকাবাসী৷ মুখ্যমন্ত্রীর আদেশক্রমে গতকালথেকে সারা রাজ্যজুরে শুরুহয় এন্টিজেন টেষ্ট৷ করুনা ভাইরাস দমনে রাজ্যসরকার এই পদক্ষেপ গ্রহন করেছেন৷ এই কর্মসূচীতে আশা কর্মী, অঙ্গনওয়াড়ী কর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মীদের নিয়ে একটি টিম গঠন করাহয়েছে৷ এই টিমগুলি সকলের বাড়ী বাড়ী গিয়ে লোকজনদের স্বাস্থ্যের খবরনিয়ে চিকিৎসার পরামর্শদেন৷ এরমধ্যে যেই সকল লোকজনদের করুনা টেষ্টের প্রয়োজন হয় তাদেরকে চিকিৎসা কেন্দ্রেনিয়ে টেষ্ট করানোহয়৷


করুনা সার্ভের আজ দ্বিতীয়দিনে শান্তির বাজার মহকুমার পতিছড়ী গাজি পাড়াতে গিয়ে এলাকাবাসীর বাধার সন্মুখিন হতেহয়েছে সার্ভে টিমে নিয়োগ কর্মীদের৷এলাকাবাসী রাস্তা অবরোধকরে দপ্তরের লোকজনদের গ্রামে প্রবেশে বাধাদানকরে৷ গ্রাবাসীর মনে একটাই আতঙ্ক বিরাজমান এই কর্মীরা বাড়ী বাড়ী গিয়ে লোকজনের পজেটিভ বলে ১৪ দিনের জন্য কোভিড কেয়ারসেন্টারে নিয়েযাবে৷ সচেতনার অভাবেই আজ গ্রামবাসীরা এইভাবে পথ অবরোধ করেছে৷ এরইমধ্যে কিছু সংখ্যক অসাধু লোকজন মুখ্যমন্ত্রীর এই প্রয়াসকে বিফলকরারজন্য গ্রামের লোকজনদের ইন্দন যোগিয়েযাচ্ছেবলে অভিমত অভিঞ্জমহলের৷ আজকের এই অবরোধের পর সার্ভে টিমে নিয়োগ লোকজনেরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও মনপাথর ফাঁড়ী থানায় খবরদেয়৷
ঘটনার খবরপেয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মী, শান্তির বাজার পুলিশের এস ডি পি ও সহ ফাঁড়ী থানার কর্তব্যরত কর্মীরা ঘটনাস্থলে উপস্থিতহন৷ সকলে মিলে দীর্ঘ কয়েকঘন্টা যাবৎ লোকজনদের বুঝানোর পর গ্রামবাসী পথ অবরোধমুক্তকরেন ও করুনা সার্ভে টিমকে গ্রামে প্রবেশের অনুমতিদেন৷ জানাযায় এইগ্রামে মোট ২৮ পরিবারের লোকজন বসবাসকরে৷ স্বাস্থ্য দপ্তরের কর্মীরা আরক্ষা প্রসাশনের সহযোগীতায় এই গ্রামে সার্ভের কাজশুরুকরেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top