News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার প্রকোপ আরও ভয়াবহ, দীর্ঘ লকডাউনের পথে রাজ্য
Image

করোনার প্রকোপ আরও ভয়াবহ, দীর্ঘ লকডাউনের পথে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ ত্রিপুরায় করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে৷ আজ চার জনের মৃত্যু হয়েছে৷ ফলে, ত্রিপুরায় সম্পূর্ণ লকডাউনের মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে৷ মঙ্গলবার মন্ত্রিসভায় এ-বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ তাতে লকডাউন বৃদ্ধির পক্ষেই বিশেষজ্ঞরা মত দিয়েছেন৷ সচিবালয় সূত্রে এমনটাই জানা গেছে৷


এদিকে, মঙ্গলবার নতুন করে ২২২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন রাতে সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে জানিয়েছেন এই তথ্য৷ তিনি জানিয়েছেন, এদিন ৬১৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ২২২ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আক্রান্ত ২২২ জনের মধ্যে পশ্চিম জেলায় ৭৬ জন, সিপাহীজলা জেলায় ২৬ জন, গোমতী জেলায় ৩৯ জন, খোয়াই জেলায় ২১ জন, উত্তর জেলায় ২২ জন, ঊনকোটি জেলায় ৫ জন, ধলাই জেলায় ১২ জন এবং দক্ষিণ জেলায় ২১ জন৷


তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাজ্যে করোনা সমীক্ষার জন্য টিম ২ লক্ষ ২৮ হাজার ৯৩৩ টি বাড়ি ভিজিট করেছে৷ সমীক্ষা করেছেন৷ এর মধ্যে ৩৬১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ১০৬ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷
এদিকে, করোনা সংক্রমিতের খুঁজে সারা ত্রিপুরায় সমীক্ষা শুরু হয়েছে৷ তাতে গতকাল ১ লক্ষ ৫৯ হাজার ৮৫৪ জনের সমীক্ষা করা হয়েছে৷ সমীক্ষায় ৪,৭২৮ চিহ্ণিত করা হয়েছে৷ তাদের মধ্যে ২,২৭১ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ৯০ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তেমনি আজ ২ লক্ষ ২৮ হাজার ৯৩৩ জনের সমীক্ষা করা হয়েছে৷ তাতে ৫,১২৭ জন চিহ্ণিত হয়েছেন৷ তাদের মধ্যে ৩,৪১৬ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ১০৬ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷

স্বাভাবিকভাবে, পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে, তা অনেকটাই স্পষ্ট৷ তাই, লকডাউন বৃদ্ধির প্রয়োজনীয়তা অনুভব করছে ত্রিপুরা সরকার৷ বর্তমানে তিনদিনের সম্পূর্ণ লকডাউন জারি করেছে ত্রিপুরা সরকার৷ কিন্তু লকডাউনের মেয়াদ বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ মহাকরণ সূত্রে খবর, আজ সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠকে লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ বিশেষজ্ঞদের মতে, এই মুহুর্তে করোনা মোকাবিলায় লকডাউনের বৃদ্ধি ছাড়া অন্য কোন পথ খোলা নেই৷ সেক্ষেত্রে আগামীকাল ত্রিপুরা সরকার লকডাউন নিয়ে সরকার নতুন ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে৷


এদিকে, জিবি হাসপাতালের কোভিড সেন্টারে ৮০ বছরের বৃদ্ধের মৃত্যু হয়েছে৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমায় বরক চৌমুহনি দাসপাড়া এলাকার বাসিন্দা সুধীর দাসের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে৷ তাঁর বুকে জল জমে গিয়েছিল৷ এই সমস্যা নিয়ে গতকাল তিনি জিবি হাসপাতালে চিকিৎসার জন্য আসেন৷ ভরতির আগে অ্যান্টিজেন টেস্টে তাঁর রিপোর্ট পজিটিভ এসেছিল৷ ওই বৃদ্ধের দেখাশুনার দায়িত্বপ্রাপ্ত তাঁর নাতির কোভিড টেস্ট হয়েছে৷ রিপোর্ট এখনও আসেনি৷ ত্রিপুরায় এখন পর্যন্ত ১৮ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে৷


বৃদ্ধের মেজো ছেলে বন্ধন দাস জানিয়েছেন, তাঁর বাবা ১০ বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন৷ তার পর চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন৷ চার মাস আগে তাঁর প্রচণ্ড কাশি হয়েছিল৷ পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে তার বুকে জল জমে গেছে৷ তাই, জিবি হাসপাতালের টিবি ওয়ার্ডে ভরতি করে চিকিৎসা হয়েছে তাঁর৷ তাতে তিনি সুস্থও হন৷ কিন্তু কিছুদিন ধরে একই সমস্যা আবার দেখা দেওয়ায় গতকাল তাকে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন৷

বন্ধনবাবুর কথায়, গোমতি জেলা হাসপাতালে বাবার ইতিপূর্বে কোভিড টেস্ট হয়েছে৷ তাতে রিপোর্ট নেগেটিভ এসিলছে৷ কিন্তু গতকাল রাতে জিবি হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে রিপোর্ট পজিটিভ এসেছে৷ তিনি বলেন, বাবাকে রাতেই কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে৷ আজ সকাল সাড়ে সাতটা নাগাদ তিনি মারা গেছেন৷ বন্ধন দাস বলেন, চিকিৎসকরা জানিয়েছেন চারটে নাগাদ বাবার মৃতদেহ শেষকৃত্যের জন্য পাঠানো হবে৷ তিনি জানান, বাবার দেখাশুনা করার জন্য তাঁর সাথে এক নাতি থাকত৷ তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে৷ কিন্তু, রিপোর্ট এখনও আসেনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top