News Flash

  • Home
  • Uncategorized
  • স্মার্ট সিটির একধাপ, বৃষ্টিতে কৃত্ৰিম বন্যায় প্লাবিত গুয়াহাটির নালা সাফাইয়ের কাজে এবার রোবট
Image

স্মার্ট সিটির একধাপ, বৃষ্টিতে কৃত্ৰিম বন্যায় প্লাবিত গুয়াহাটির নালা সাফাইয়ের কাজে এবার রোবট

গুয়াহাটি, ২৮ জুলাই (হি.স.) : বর্ষার মরশুমে এক পশলা বৃষ্টি হলেই কৃত্রিম বন্যায় প্লাবিত হয়ে যায় গুয়াহাটি মহানগরের বিভিন্ন এলাকা। গতানুগতিক এই সমস্যার কোনও স্থায়ী সমাধান করা যাচ্ছে না। কৃত্রিম বন্যা পরিস্থিতিতে সমগ্র গুয়াহাটির জনগণ জর্জরিত হয়ে উঠছেন। এরই মধ্যে চমকপ্রদ পদক্ষেপ হাতে নিয়েছে গুয়াহাটি পৌরনিগম। এবার মহানগরীর নালা নর্দমা পরিষ্কারের জন্য কোনও সাফাই কর্মীর প্রয়োজন হবে না। নালা পরিষ্কার করবে রোবট। এমনটাই পরিকল্পনা করছে গুয়াহাটি পৌরনিগম। এই পরিকল্পনা বাস্তবায়িত  হলে উত্তরপূর্বের মধ্যেই প্রথমবারের মতো নালা নিষ্কাশনের কাজে ব্যবহৃত রোবটকে দেখা যাবে।

গুয়াহাটি পৌরনিগমকে উদাহরণ স্বরূপ রোবট প্রদান করবে অয়েল ইন্ডিয়া কর্পোরেশন। এটা হয়ে গেলে গুয়াহাটির মোট ৩৭৯টি নালা সাফাইয়ের কাজে দেখা যাবে রোবটকে। আজ রোবটের মাধ্যমে এই কাজের শুভ সূচনা করেছেন গুয়াহাটি উন্নয়ন দফতরের মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য। অবশ্য প্রথম পর্যায়ে পরীক্ষামূলক পাইলট প্রজেক্ট হিসেবে এই রোবটের মাধ্যমে নালার আবর্জনা ও জল নিষ্কাশন প্রক্রিয়া শুরু করা হবে। পুরোপুরিভাবে এই প্রক্রিয়া চালু হওয়ার পর চারটি রোবট দুর্গন্ধময় আবর্জনা পরিষ্কারের কাজ করবে। ফলে নালার দুর্গন্ধময় আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রে সাফাই কর্মীদের নালায় না নেমে রোবটের সাহায্যে সুচারূরূপে মহানগরীর সাফাইকর্ম সম্পন্ন করতে পারবেন।

অবশ্য এই কাজে বিশেষভাবে রোবট পরিচালনার জন্য সাফাইকর্মী যথার্থভাবে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া ব্যবহৃত চারটি রোবটে থাকবে ক্যামেরা। ক্যামেরার মাধ্যমে নালার ভেতরে বিদ্যমান ময়লা আবর্জনা সবিশেষ দেখা যাবে। তাই নালার অবস্থা বুঝেই যথার্থভাবে আবর্জনা সাফাইয়ের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহজতর হয়ে উঠবে। এমন-কি নালার ভেতরে মজুত আবর্জনা থেকে কী ধরনের গ্যাস তৈরি হচ্ছে তা-ও রোবট সহজভাবে বুঝতে পারবে। অবশ্য গুয়াহাটি পৌরনিগম আগেও এ ধরনের বহু পরিকল্পনার সূচনা করেছিল। কিন্তু বর্তমানে বহুসংখ্যক কর্মসূচি বন্ধ হয়ে পড়েছে। এই অবস্থায় বর্তমানে নালার আবর্জনা পরিষ্কারের জন্য সূচনাকৃত রোবট কর্মসূচি কতটুকু সফল হবে তা সময় বলবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top