News Flash

  • Home
  • Uncategorized
  • ঢাকায় হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুন লেগে মৃত চিকিৎসক, অগ্নিদগ্ধ স্ত্রী
Image

ঢাকায় হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুন লেগে মৃত চিকিৎসক, অগ্নিদগ্ধ স্ত্রী

ঢাকা, ২৮ জুলাই (হি. স.) : হ্যান্ড স্যানিটাইজারের সংস্পর্শে সিগারেট আগুন ছড়িয়ে পড়ে  গুরুতর দগ্ধ হয়ে মৃত্যু হল বাংলাদেশি চিকিৎসকের। আগুন নেভাতে গিয়ে মারাত্মকভাবে জখম ওই চিকিৎসকের স্ত্রী।  মঙ্গলবার তাঁর মৃত্যু হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায়।

মৃত চিকিৎসকের নাম রাজীব ভট্টাচার্য। বছর ৩৫ এর রাজীববাবু থাকতেন ঢাকার হাতিরপুল এলাকায়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ছিলেন। তাঁর স্ত্রী অনসূয়া ভট্টাচার্য ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুন লেগে চিকিৎসক দম্পতি দগ্ধ হন। রাজীবের শ্বাসনালী সহ শরীরের ৮৭ শতাংশ দগ্ধ ছিল। তাঁর স্ত্রী ২০ শতাংশ দগ্ধ নিয়ে এখনও চিকিৎসাধীন।

জানা গিয়েছে, নিজের বাড়িতে একটি বড় বোতল থেকে ছোট বোতলে হ্যান্ড স্যানিটাইজার ঢালার সময় ধূমপান করছিলেন রাজীব। জ্বলন্ত সিগারেটে হ্যান্ড স্যানিটাইজার লেগে যাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিভিয়ে তাকে বাঁচাতে গেলে রাজীবের স্ত্রীর গায়েও আগুন লাগে। পরে তাদের ভরতি করা হয় বার্ন ইন্স্টটিউটে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেন। কিন্ত শেষ রক্ষা হয়নি। মৃত চিকিৎসকের স্ত্রীকে বাঁচানোর প্রবল চেষ্টা চলছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top