News Flash

  • Home
  • Uncategorized
  • ধুবড়ি পশ্চিমবঙ্গের ভারত-বাংলা সীমান্তে বিএসএফ-এর হাতে আরও ৮৪টি চোরাই গরু উদ্ধার, বাজেয়াপ্ত নেশাদ্রব্য ও কাপড়, আটক দুই
Image

ধুবড়ি পশ্চিমবঙ্গের ভারত-বাংলা সীমান্তে বিএসএফ-এর হাতে আরও ৮৪টি চোরাই গরু উদ্ধার, বাজেয়াপ্ত নেশাদ্রব্য ও কাপড়, আটক দুই

গুয়াহাটি, ২৮ জুলাই (হি.স.) : বিএসএফ-এর গুয়াহাটি ফ্ৰন্টিয়ারের অধীনস্থ নিম্ন অসমের ধুবড়ি এবং প্রতিবেশী পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযানে ৮৪টি চোরাই গরু, বিপুল পরিমাণের গাঁজা, কাপড়, এবং অন্য নেশাদ্রব্য বাজেয়াপ্ত করেছে বিএসএফ। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুজনকে।

মঙ্গলবার এখানে বিএসএফ-এর জনৈক আধিকারিক জানান, গতকাল বেলা প্রায় ১.১৫ মিনিটে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানা এলাকার সাইদিলারকুট্টি গ্রামের প্ৰয়াত কালানাথ বৰ্মণের প্রায় ৩৪ বছরের ছেলে কমল বৰ্মনের বসতবাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশ এবং ১৯২ নম্বর সীমান্ত সুরক্ষা বাহিনী অভিযান চালিয়েছিল। ওই অভিযানে কমলের বাড়ি থেকে ৩১.৮ কেজি গাঞ্জা বাজেয়াপ্ত করা হয়েছে। নেশাদ্রব্য কারবারে জড়িত থাকার অভিযোগে কমল বৰ্মণকে গ্ৰেফতার করা হয়েছে।

তিনি জামান, একই দিন অসমের ধুবড়ি জেলার ঘেওমারি থানা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে জনৈক গরু পাচারকারীকে আটক করা হয়েছে। তার হেফাজত থেকে পাঁচটি গরু উদ্ধার করেছে বিএসএফ। ধৃত গরু পাচারকারীকে জেলার ধুবড়ি থানার অন্তর্গত গাছপাড়া গ্রামের জনৈক ইমান আলি বছর ২২-এর ছেলে শাহাদত মণ্ডল বলে শনাক্ত করা হয়েছে। সে গরুগুলি বাংলাদেশে পাচার করছিল। পরবর্তীতে গরু সহ শাহাদতকে ধুবড়ি থানা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে ধুবড়ি জেলা সদর থানা এলাকার শিলঘারি প্ৰথম খণ্ড গ্রামের জনৈক তমিজউদ্দিন আলির ছেলে হাফিজউদ্দিনের ঘর থেকে বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে ৮ বান্ডিলে ৩,৪৬৩টি ফুল পেন্ট এবং ৪৮টি শাড়ি বজেয়াপ্ত করেছে।

আধিকারিকটি জানান, এর আগের দিন রাতে ধুবড়ির ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৭৯টি গরু, ৪৫০ শিশি নেশার কফ সিরাপ ফেন্সিডাইল বাজেয়াপ্ত করেছিল বিএসএফ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top