News Flash

  • Home
  • Uncategorized
  • স্মার্ট সিটি প্রকল্পে উত্তর পূর্বাঞ্চলে শীর্ষে আগরতলা, দেশেও এগিয়েছে স্থান
Image

স্মার্ট সিটি প্রকল্পে উত্তর পূর্বাঞ্চলে শীর্ষে আগরতলা, দেশেও এগিয়েছে স্থান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ স্মার্ট সিটি প্রকল্পে উত্তর-পূর্বাঞ্চলের ১০টি শহরের মধ্যে আগরতলা শীর্ষস্থানে রয়েছে৷ শুধু তা-ই নয়, সারা দেশে ৭৪ থেকে টপকে ৫৬-তে ঠাঁই পেয়েছে৷ এখন পর্যন্ত ৮০ টি প্রকল্পে ১,৪৭৯ কোটি টাকা রাজধানী শহর আগরতলার উন্নয়নে খরচ হবে৷ তাতে ১৭২ কোটি টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে৷ কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চলতি জুলাই মাসে কেন্দ্র ৪৯ কোটি টাকা বরাদ্দ করেছে৷


স্মার্ট সিটি প্রকল্পে জুলাই মাসে রাজ্যভিত্তিক সেরা শহরের তালিকা প্রকাশিত হয়েছে৷ তাতে উত্তর-পূর্বাঞ্চলের সিকিমের নামসি শহর ৫৯ তম স্থান, মিজোরামের আইজল ৭৫ তম স্থান, নাগাল্যান্ডের কোহিমা ৭৯ তম স্থান, সিকিমের গ্যাংটক ৮০ তম স্থান, অসমের গুয়াহাটি ৮৩ তম স্থান, অরুণাচল প্রদেশের ইটানগর ৮৯ তম স্থান, মেঘালয়ের শিলং ৯২ তম স্থান, মণিপুরের ইমফল ৯৩ তম স্থান অরুণাচল প্রদেশের পাসিঘাট ৯৮ তম স্থান দখল করেছে৷


উত্তর-পূর্বাঞ্চলের পর্যালোচনা বৈঠকে আগরতলা স্মার্ট সিটি-র কাজের অগ্রগতি দেখে কেন্দ্রীয় শহর বিকাশ ও আবাসন মন্ত্রকের সচিব প্রশংসা করেছেন৷ ওই পর্যালোচনা বৈঠকে ত্রিপুরা সরকারের নগরোন্নয়ন দফতরের সচিব কিরেণ গিত্তে এবং আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের সিইও ড় শৈলেশ যাদব উপস্থিত ছিলেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top