News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার সংক্রমণ রোধে তিনদিনের লকডাউন শুরু রাজ্যে, স্বতঃস্ফূর্ত সাড়া
Image

করোনার সংক্রমণ রোধে তিনদিনের লকডাউন শুরু রাজ্যে, স্বতঃস্ফূর্ত সাড়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ করোনা-র সংক্রমণ রুখতে ত্রিপুরায় ৩ দিনের লকডাউন শুরু হয়েছে৷ অবশ্য, রবিবার রাত ৯টা থেকেই কার্যত লকডাউন শুরু হয়ে গেছে৷ কারণ, কারফিউ শুরু হয়ে যাওয়ায় জরুরি পরিষেবা ছাড়া মানুষের বাড়ির বাইরে বের হওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে৷ আজ সকাল থেকেই লকডাউনে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে৷ রাস্তাঘাট প্রায় শুনশান৷ বন্ধ দোকানপাট৷ বাস স্ট্যান্ডগুলি-তে ঠায় দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন রুটের যানবাহন৷ কয়েকটি বাজারে অল্পকিছু দোকান খুলেছে৷ একইসাথে করোনা-র খোঁজে বাড়ি বাড়ি সমীক্ষার কাজ জোর কদমে চলছে৷


প্রতিদিন সংক্রমণের সংখ্যাটা বেড়ে চলেছে৷ সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও৷ এই অবস্থায় রাজ্য সরকার লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে৷ ঘোষণা অনুযায়ী সোমবার ভোর ৫টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা অব্দি চলবে লকডাউন৷ কি কি লকডাউনের আওতায় থাকবে এবং কি কি থাকবে না ইতিমধ্যেই সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে৷ এদিকে, রবিবার থেকেই গোটা শহরে প্রচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে৷


এ-বিষয়ে পশ্চিম জেলা পুলিশ সুপার মানিক দাস জানিয়েছেন, কোন জরুরি কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হলে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাবে৷ যারাই বের হবে মোটর যানগুলিকে চেকিং এবং চালককে অবশ্যই প্রমাণপত্র দেখাতে হবে৷ লকডাউনের দিনগুলিতে আইন যারা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে৷ অন্যদিকে মাস্ক ছাড়া বের হলে এবং সামাজিক দূরত্ব বজায় না রাখলে ১ হাজার টাকা জরিমানা করা হবে৷
সে-মোতাবেক আজ সকাল থেকেই পুলিশ নজরদারি চালিয়েছে৷ যান চালাক-দের জিজ্ঞাসাবাদ করছে৷ আগরতলা ছাড়াও সারা ত্রিপুরাতেই একইভাবে লকডাউন পালনে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে৷ গ্রামীণ এলাকাতেও জনজীবন স্তব্ধ হয়ে রয়েছে৷ মানুষ বাড়িঘরেই রয়েছেন৷

এদিকে, সোমবার থেকে তিন দিনের লকডাউন হলেও বাজারগুলিতে এক-তৃতীয়াংশ দোকান খোলা রাখা হবে৷ সিপাহীজলা জেলার বিশালগড় এবং মেলাঘর বাজার ও ধলাই জেলার কমলপুর বাজার সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে বাকি সমস্ত বাজার লকডাউনের দিনগুলিতে এবং লকডাউনের পর কিভাবে সরকারি নির্দেশিকা মেনে দোকান খোলা রাখা হবে সেই বিষয়ে রবিবার অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক বৈঠক হয়েছে৷


রাজ্যের সমস্ত জেলাগুলির বাজার কমিটি এবং কো-অর্ডিনেটের সাথে তাঁরা আলোচনা করেছেন৷ অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি তুষার চক্রবর্তীজানান, তিনদিন মানুষের বাড়ি বাড়ি নিত্য সামগ্রী হোম ডেলিভারি দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে৷ এ-বিষয়ে সদর মহকুমা শাসক অসীম সাহা জানিয়েছেন, আজ সকাল থেকেই বাড়ি বাড়ি সবজি পাঠানোর ব্যবস্থা হয়েছে৷ লকডাউনে প্রবীণ ব্যক্তি-রা বাজারে আসতে পারবেন না৷ তাছাড়াও, অনেকেই বাজারমুখী এই তিনদিন বাজারমুখী হতে চাইবেন না৷ তাই, সাইকেল, ঠেলায় করে সবজি নিয়ে অলি-গলিতে যাচ্ছেন হকার-রা৷ তাঁর দাবি, অতীতেও এমন ব্যবস্থা করা হয়েছিল৷ মানুষের সুবিধার্থে তিন দিন বাড়িতেই পৌছে দেওয়ার ব্যবস্থা হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top