News Flash

  • Home
  • Uncategorized
  • ফ্রান্স থেকে উড়ল পাঁচটি রাফাল যুদ্ধবিমান, ভারতে আসবে ২৯ জুলাই
Image

ফ্রান্স থেকে উড়ল পাঁচটি রাফাল যুদ্ধবিমান, ভারতে আসবে ২৯ জুলাই

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান। অবশেষে ভারতে আসছে রাফাল যুদ্ধবিমান। সোমবার ফ্রান্সের মেরিগনাকে, দাসো অ্যাভিয়েশন ফেসিলিটি (বায়ুঘাঁটি) থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে অত্যাধুনিক পাঁচটি রাফাল যুদ্ধবিমান। ফ্রান্সে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার ফ্রান্স থেকে ভারতের উদ্দেশে উড়ে গিয়েছে পাঁচটি রাফাল যুদ্ধবিমান, ২৯ জুলাই হরিয়ানার আম্বালায় পৌঁছবে, তারপর ভারতীয় বায়ুসেনায় যোগ দেবে এই পাঁচটি রাফাল যুদ্ধবিমান। ভারতের পৌঁছনোর আগে, সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবির আফ ধাফরা এয়ারবেসে হবে সাময়িক যাত্রাবিরতি। সংযুক্ত আরব আমিরশাহির ওই বিমানঘাঁটিতে পুনরায় রাফাল যুদ্ধবিমান গুলিতে জ্বালানি ভরবে ফ্রান্সের এয়ার ফোর্স ট্যাঙ্কার এয়ারক্রাফ্ট। ভারতীয় বায়ুসেনার পাইলটরা উড়িয়ে নিয়ে আসছেন পাঁচটি রাফাল যুদ্ধবিমান। মোট ৩৬টির মধ্যে বাকিগুলি ধাপে ধাপে পৌঁছবে ভারতে। আর দ্বিতীয় ধাপেই আসবে পশ্চিমবঙ্গের হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে।


রাফালের পরিচিতি বিশ্বের প্রথম সারির যুদ্ধবিমান হিসেবে। যা বিমানঘাঁটি কিংবা সমুদ্রের বুকে ভাসতে থাকা বিমানবাহী জাহাজের রানওয়ে থেকে উড়ে গিয়ে শত্রুঘাঁটিতে হামলা চালাতে সক্ষম। ২০১৬ সালে হওয়া ৫৯ হাজার কোটি টাকার চুক্তি অনুযায়ী প্রথম লপ্তে যে ৩৬টি রাফাল যুদ্ধবিমান ভারতের পাওয়ার কথা, তার সব ক’টি এ দেশে পৌঁছবে ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে। এই যুদ্ধবিমান নিয়েই মোদী সরকারের প্রথম দফায় রাফাল কেনা ঘিরে দুর্নীতির অভিযোগ ওঠায় জলঘোলা হয়েছে বিস্তর।

ফ্রান্স নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জে আশরাফ জানিয়েছেন, পাঁচটি রাফাল যুদ্ধবিমান গতিময়, বহুমুখী এবং মারাত্মক বিমান। সৌন্দর্য্যও অপরূপ। যথা সময়ে রাফাল পাঠানোর জন্য ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ। সমস্ত ধরনের সহায়তার জন্য ফ্রান্স সরকার এবং ফ্রান্স বায়ুসেনাকেও ধন্যবাদ। ২৯ জুলাই ছ’টি রাফাল অম্বালায় পৌঁছবে। অর্থাৎ আগস্ট মাসের গোড়াতেই পুরোদস্তর যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে ভারতীয় বিমানবাহিনীর ওই রাফাল বহর।

ইউপিএ জমানায় ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ১২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার বিষয়ে চুক্তি হয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদীর সরকারের আমলে ২০১৫ সালে সম্পাদিত নতুন চুক্তি অনুযায়ী ফ্রান্স থেকে ৩৬টি রাফাল কিনবে ভারত। গত ৮ অক্টোবর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ফ্রান্স সফরের সময় দক্ষিণ ফ্রান্সে দাসো কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে ভারতের হাতে প্রথম রাফাল যুদ্ধবিমান হস্তান্তর করেছিল। সোমবার ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকালের ফ্রান্সের মেরিগনাকে, দাসো অ্যাভিয়েশন ফেসিলিটি (বায়ুঘাঁটি) থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে অত্যাধুনিক পাঁচটি রাফাল যুদ্ধবিমান। পাঁচটি বিমানের মধ্যে তিনটি এক-সিটের এবং দু’টি দুই-সিটের। ২৯ জুলাই আম্বালায় ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে এসে পৌঁছবে রাফাল যুদ্ধবিমান গুলি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top