News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর স্ত্রীর এনজিও’র অনুষ্ঠানেও মানা হয়নি সামাজিক দূরত্ব, পুলিশ নীরব, ক্ষুব্ধ সিপিএম
Image

মুখ্যমন্ত্রীর স্ত্রীর এনজিও’র অনুষ্ঠানেও মানা হয়নি সামাজিক দূরত্ব, পুলিশ নীরব, ক্ষুব্ধ সিপিএম

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৬ জুলাই৷ সামাজিক দূরত্ব না মানার জন্য সিপিএমের আন্দোলন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার ঘটনার প্রেক্ষিতে সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাশ পাল্টা অভিযোগ করলেন মুখ্যমন্ত্রীর স্ত্রীর এনজিওর অনুষ্ঠানেও সামাজিক দূরত্ব মানা হয়নি৷ পুলিশ সিপিএমের আন্দোলনের ক্ষেত্রে যতটা কঠোর ব্যবস্থা নিয়েছে, মুখ্যমন্ত্রীর স্ত্রীর এনজিওর অনুষ্ঠানের ক্ষেত্রে কোন ব্যবস্থাই নেয়নি৷ এটা দ্বিচারিতা বলে শ্রীদাশ অভিযোগ করেছেন৷


রবিবার এক সাংবাদিক সম্মেলনে গৌতম দাশ বলেন, মুখ্যমন্ত্রীর স্ত্রী’র এনজিও’র আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়নি৷ সেখানে প্রশাসনের কোন অভিযান ছিল না৷ পুলিশেরও কোন বক্তব্য ছিল না৷ অথচ ২৩ জুলাই একইদিনে বামেদের কর্মসূচি ছিল৷ সেখানে পুলিশ আন্দোলন করতে দেয়নি, বাধা দিয়েছে৷ এটা দ্বিচারিতা৷ প্রশাসনের দিকে এমন প্রশ্ণ ছুড়ে দিয়ে সিপিএম রাজ্য সম্পাদক আরও বলেন মুখ্যমন্ত্রীর স্ত্রী’র এনজিও’র আয়োজনে সামাজিক দূরত্ব না মেনেই অনুষ্ঠান করা হয়৷ অথচ কোনভাবেই প্রশাসনিক নির্দেশ মানা না হলেও ব্যবস্থা নেওয়া হয়নি৷ কিন্তু বামেরা জনস্বার্থ সম্পর্কিত বিষয়ে কর্মসূচি গ্রহণ করেছে৷ পুলিশ মেলারমাঠের পার্টি অফিসের সামনেই আটকে দিয়েছে৷ যারা কর্মসূচিতে অংশ নিয়েছে তাদের গ্রেফতার করা হলো৷ এটা দ্বিচারিতা ছাড়া কিছু নয় বলে গৌতম দাস দাবি করেন৷


এদিকে লকডাউন বিষয়ে মতামত ব্যক্ত করতে গিয়ে গৌতম দাস বলেন লকডাউনের বিরোধিতা করছে না সিপিএম৷ তবে এসময়ে কিসের ভিত্তিতে এই লকডাউন দেওয়া হয়েছে তা স্পষ্ট করা দরকার৷ এই লকডাউন ঘোষণা করার কোন বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা, কিসের ভিত্তিতে এই লকডাউন ঘোষণা করা হয়েছে সে নিয়ে প্রশ্ণ তুলেছেন সিপিএম রাজ্য সম্পাদক৷ তিনি বলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত নিয়ে এই লকডাউন ঘোষণা করা হয়েছি কিনা সেই বিষয়টিও জানাতে হবে৷ কেননা এই সময়ের মধ্যে লকডাউন খুব প্রয়োজন৷ কিন্তু এই লকডাউনের এই সময়ে সাধারণ মানুষের যে সমস্যা হচ্ছে সেই বিষয়টিও তিনি তুলে ধরেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top