News Flash

  • Home
  • Uncategorized
  • জন্মদিনে স্ত্রী অনুষ্কার জন্য নিজের হাতে কেক তৈরি কোহলির স্মরণীয় কোয়ারান্টাইন মুহূর্ত
Image

জন্মদিনে স্ত্রী অনুষ্কার জন্য নিজের হাতে কেক তৈরি কোহলির স্মরণীয় কোয়ারান্টাইন মুহূর্ত

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.) : ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির স্মরণীয় কোয়ারান্টাইন মুহূর্ত জন্মদিনে স্ত্রী অনুষ্কার জন্য নিজের হাতে কেক বানান । সতীর্থ মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে এক  আলোচনায় এমনটাই জানিয়েছেন কোহলি নিজেই । 

‘ওপেন নেটস উইথ মায়াঙ্ক’ নামের এই চ্যাট শো-এ অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন  জানিয়েছেন, লকডাউনের আগে বিয়ের পর থেকে স্ত্রী অনুষ্কার সঙ্গে এতদিন সময় কাটানোর সুযোগ পাননি তিনি। চ্যাট শো-এ কোহলির কাছে জানতে চাওয়া হয় তাঁর স্মরণীয় কোয়ারান্টাইন মুহূর্তের কথা। সেখানেই বিরাট জানান যে, জীবনে প্রথমবার কেক তৈরির স্মৃতি তিনি কখনও ভুলবেন না। কোহলি বলেন, ‘অনুষ্কার জন্মদিনে জীবনে প্রথমবার আমি কেক বানাই। যেহেতু আগে কখনও আমি কেক তৈরি করিনি, তাই এটা আমার সেরা কোয়ারান্টাইন মুহূর্ত। আসলে প্রথম বারের চেষ্টাতেই খুব ভালো তৈরি হয় কেকটি এবং আমার সব সময় মনে থাকবে যে, অনুষ্কা বলেছিল ওর ভীষণ ভালো লেগেছে ওটা। কোয়ারান্টাই পর্বে এটা আমার অসাধারণ স্মৃতি।’

এর আগে লকডাউনে কেভিন পিটারসেনের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে কথা বলার সময়েও কোহলি জানিয়েছিলেন যে, তিনি কোয়ারান্টাইনের সময়টা রীতিমতো উপভোগ করছেন। 

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top