News Flash

  • Home
  • Uncategorized
  • একদিনে চার লাখেরও বেশি করোনা পরীক্ষা করল ভারত
Image

একদিনে চার লাখেরও বেশি করোনা পরীক্ষা করল ভারত

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি. স.): করোনা মোকাবিলায় দেশজুড়ে বেড়ে চলেছে পরীক্ষার সংখ্যা। করোনা আক্রান্ত রোগীদের চিহ্নিতকরণের জন্য পরীক্ষা ছাড়া আর কোনও বিকল্প পথ খোলা নেই। ভারতীয় চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদের তরফ থেকে জানানো হয়েছে যে বিগত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ৪ লক্ষ ৪২ হাজার ২৬৩ পরীক্ষা করা হয়েছে। যা এখনও পর্যন্ত সর্বাধিক। দেশজুড়ে এখন পর্যন্ত সব মিলিয়ে ১,৬২,৯১,৩৩১ পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার সংখ্যা বাড়ানোর জন্য বৃদ্ধি করা হয়েছে পরীক্ষাগারের সংখ্যা। ভারতের সব মিলিয়ে করোনা পরীক্ষা হচ্ছে ১৩০৭টি  পরীক্ষাগারে । এর মধ্যে সরকারি পরীক্ষাগার হচ্ছে ৯০৫ এবং বেসরকারি পরীক্ষাগারের সংখ্যা ৪০২।

অন্যদিকে এদিন মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মোকাবিলায় সর্তকতা এবং সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। মাস্ক পরা, দূরত্ব বৃদ্ধি বজায় রাখা, ঘন ঘন হাত ধোয়ার কথা তিনি ফের উল্লেখ করেছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top