News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়িতে থাকার অনুরোধ মুখ্যমন্ত্রীর
Image

বাড়িতে থাকার অনুরোধ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ কোভিড ১৯ মোকাবিলায় আগামী তিন মাস রাজ্যের চিত্র কেমন হবে তা স্পষ্ট হয়ে উঠবে এন্টিজেন টেস্টের মাধ্যমে৷ এই লক্ষ্যে সোমবার থেকে বুধবার তিনদিন বাড়ি বাড়ি চলবে পর্যবেক্ষণ৷ তাই এই তিন দিন সবাইকে বাড়িতে থাকা অত্যন্ত জরুরী৷ এই লক্ষ্যেই সোমবার ভোর ৫ টা থেকে বৃহস্পতিবার ভোর ৫ টা পর্যন্ত তিনদিন লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার৷


শনিবার রাজ্যবাসীর উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় এ কথা বলেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, আমরা এমন একটি সময়ে আছি, যখন ত্রিপুরায় পজেটিভ কেস এর সংখ্যা বেড়ে গেছে৷ বহি:রাজ্য থেকে আটকে পরা নাগরীকরা রাজ্যে ফিরে আসার পরই এই সংখ্যা বেড়ে গেছে বলে মন্তব্য করেন তিনি৷
এখন পর্যন্ত রাজ্যে ১১ জন করোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকেরই আগের থেকে নানান শারীরিক সমস্যা ছিল৷ প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে সরকারের ঘোষণা অনুযায়ী ১০ লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হবে বলেও আশ্বাস দেন তিনি৷


এদিনের ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে ১৫০০ এর উপরে কোভিড ১৯ পজিটিভ কেইস সক্রিয় রয়েছে৷ ত্রিপুরার গ্রামীণ এলাকায় কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে সঠিক নিয়মানুবর্তিতা পালনের জন্যই, করোনা মহামারীতে ত্রিপুরা অনেকাংশেই নিরাপদ স্থানে রয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ এজন্য তিনি রাজ্যবাসীকে ধন্যবাদও জানান৷
কোভিড ১৯ এর নমুনা পরীক্ষায় প্রতি মিলিয়ন পরিসংখ্যানে ত্রিপুরা অনেকটাই এগিয়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের কোভিড ১৯ সেন্টার গুলিতে ২০০০ এর উপর শয্যা রয়েছে৷ ৮৬ টি ভেন্টিলেটর, আইসিও এর পাশাপাশি রয়েছে ৭২ হাজারের কাছাকাছি পিপিই কীট৷ রাজ্যের সমস্ত হাসপাতাল গুলিতে মজুত আছে পর্যাপ্ত ব্যবস্থা৷

সোমবার থেকে অঙ্গনওয়াডড়ি কর্মী ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি পর্যবেক্ষণে বের হবেন৷ কারোর মধ্যে কোভিড-১৯ এর লক্ষণ পাওয়া গেলে তাদের এন্টিজেন টেস্ট করা হবে৷ একই সাথে ল্যাবে আগের মতোই লালা রস পরীক্ষাও জারি থাকবে৷ এজন্য বাড়ি বাড়ি এন্টিজেন পরীক্ষার কাজে যুক্ত কর্মীদের এককালীন এক হাজার টাকা সহায়তা প্রদান করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top