News Flash

  • Home
  • Uncategorized
  • সংকটকালে কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক ফায়দা তোলার অভিযোগ করলেন রাহুল
Image

সংকটকালে কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক ফায়দা তোলার অভিযোগ করলেন রাহুল

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি. স.): করোনা পরিস্থিতিসহ একাধিক বিষয় কেন্দ্রের বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছেন রাহুল গান্ধী।এবার দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে ফায়দা তুলতে ব্যস্ত কেন্দ্র বলে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি। সংকটের এই সময়ের মধ্যে সরকার গরিবদের থেকে মুনাফা আদায় করছে। এর জলজ্যান্ত উদাহরণ হচ্ছে রেলওয়ে বলে দাবি করেছেন তিনি।


শনিবার রাহুল গান্ধী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন সঙ্কটজনক পরিস্থিতিকে সুযোগে পরিণত করতে হবে।তার এই কথাটা যথোপযুক্ত ভাবে ব্যবহার করেছে ভারতীয় রেল।নিজের টুইট বার্তায় রাহুল লিখেছেন, মহামারীর আবহে সাধারণ মানুষ দুর্ভোগে রয়েছে।দুর্যোগের এমন পরিস্থিতির মধ্যেও ফায়দা তুলে লাভবান হচ্ছে গরিব বিরোধী সরকার। শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়ে ভারতীয় রেল ৪২৮ কোটি টাকা কামাই করেছে বলে দাবি করেছেন রাহুল গান্ধী। প্রাথমিক পর্যায়ে শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর সময় রেলের ভাড়া কে দেবে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল।  তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই ট্রেনগুলি চালানোর ক্ষেত্রে ৮৫ শতাংশ ভর্তুকি দেবে রেল। বাকি ১৫ শতাংশ ভাড়া সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি দেবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top