News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে সরকারি বিদ্যালয়ে ভীড় বাড়ছে : শিক্ষামন্ত্রী
Image

রাজ্যে সরকারি বিদ্যালয়ে ভীড় বাড়ছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ বেসরকারি সুকলের তুলনায় সরকারি সিবিএসই মাধ্যমের কদর বেড়েছে৷ তাই উমাকান্ত একাডেমি ইংরেজী মাধ্যম বিদ্যালয়ে কলা বিভাগ চালু করতে যাচ্ছে ত্রিপুরা সরকার৷ মােট ৮০টি আসন নিয়ে কলা বিভাগ চালু করা হবে৷ এছাড়াও এই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের আসন সংখ্যা ৪০ থেকে বাড়িয়ে ৮০টি আসন করা হয়েছে৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ দিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর দাবি, ত্রিপুরা সরকার পরিচালিত সুকলে ছাত্রছাত্রী-দের অসম্ভব ভীড় বাড়ছে৷


এদিন তিনি বলেন, উমাকান্ত একাডেমি ইংরেজী মাধ্যম বিদ্যালয়ের একাদশ শ্রেণীর শাখা ১টি থেকে বাড়িয়ে ৪টি শাখা করা হয়েছে৷ এরমধ্যে ২টি কলা বিভাগের এবং ২টি বিজ্ঞান বিভাগের শাখা রয়েছে৷ সাথে তিনি যোগ করেন, আগে উমাকান্ত একাডেমি ইংরেজী মাধ্যম বিদ্যালয়ে নার্সারী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একই শিফটে ক্লাস হত৷ এখন থেকে ওই বিদ্যালয়ে প্রাইমারি এবং সেকেন্ডারী বিভাগের আলাদা শিফটে ক্লাস হবে৷ তিনি বলেন, ওই বিদ্যালয়ের প্রাইমারি বিভাগের জন্য স্নাতক শিক্ষক এবং অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস বিষয়ের জন্য ১ জন করে স্নাতকোত্তর শিক্ষক দেওয়া হবে৷


শিক্ষামন্ত্রীর কথায়, ত্রিপুরার বিভিন্ন বেসরকারি বিদ্যালয়গুলি থেকে অনেক ছাত্র ছাত্রী সম্প্রতি সিবিএসই অনুমােদনপ্রাপ্ত সরকারি বিদ্যালয়গুলিতে ভর্তি হওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে৷ তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে উমাকান্ত একাডেমি ইংরেজী মাধ্যম বিদ্যালয়ের পাশাপাশি শিশুবিহার সুকলেও একাদশ শ্রেণীর ২টি শাখা থেকে বাড়িয়ে ৪টি শাখা করা হবে এবং আরও ৮০টি আসন বাড়ানাে হবে৷ রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top