News Flash

  • Home
  • Uncategorized
  • মাথা ফেটে গিয়ে আহত করোনা রোগী, হাপানিয়া কোভিড কেয়ার সেন্টারে ধুন্ধুমার
Image

মাথা ফেটে গিয়ে আহত করোনা রোগী, হাপানিয়া কোভিড কেয়ার সেন্টারে ধুন্ধুমার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ হাপানিয়া কোভিড কেয়ার সেন্টারে শুক্রবার রাতে ধুন্ধুমার কান্ড ঘটে গেল৷ এক রোগী পা পিছলে পড়ে গিয়ে মাথায় চোট পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য রোগীরা বিক্ষোভ দেখান৷ রোগীদের বক্তব্য হল আঘাতপ্রাপ্ত রোগীকে দ্রুত চিকিৎসা করার জন্য কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ একসময় সেখানে থানা রোগীরাই ওই আহত রোগীকে কোভিড কেয়ার সেন্টার থেকে বাইরে বের করে নিয়ে যায়৷ তবে সেন্টারের বাইরে কোথাও যেতে পারেনি৷ বিশাল সংখ্যায পুলিশ ও টিএসআর গোটা কোভিড কেয়ার সেন্টারকে ঘিরে রাখে৷


এদিকে, সেখানে কর্তব্যরত চিকিৎসক ও অন্য স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন অন্য রোগীদের মতো করোনা রোগীকে কোভিড কেয়ার সেন্টার থেকে বের করে আনাা সম্ভব নয়৷ তারজন্য প্রয়োজন রয়েছে সুরক্ষার বিষয়গুলিও৷ এইসব বিষয় আসয় ব্যবস্থা করতে গিয়ে কিছুটা সময় ব্যয় হয়৷ তাতেই বিক্ষোভ দেখাতে থাকেন সেন্টারের অন্যান্য রোগীরা৷

বিশালগড় সংযোজন ঃ এদিকে কোভিড কেয়ার সেন্টারে নিম্নমানের খাবার সরবরাহ করার অভিযোগ করলেন করোনা রোগীদের বেশ কয়েকজন৷ ঘটনা বিশ্রামগঞ্জ ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে৷ এই সেন্টারটি কোভিড কেয়ার সেন্টার হিসেবে চিহ্ণিত করা হয়েছে৷ এই সেন্টারের বেশ কয়েকজন রোগী অভিযোগ করেছেন তাদের নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে৷ এই ব্যাপারে তারা সেখানে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বললেও কোন সুফল পাওয়া যায়নি৷ অবিলম্বে সরবরাহ করা খাবার যাতে গুনগত হয় সে দাবী করেছেন সেন্টারে চিকিৎসাধীন করোনা রোগীরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top