News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের আশ্রমে নির্যাতনের শিকার ত্রিপুরা ও মিজোরামের ১০ নাবালক , ধৃত ২
Image

উত্তরপ্রদেশের আশ্রমে নির্যাতনের শিকার ত্রিপুরা ও মিজোরামের ১০ নাবালক , ধৃত ২

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ সুশিক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ণ দেখিয়ে ত্রিপুরা ও মিজোরাম থেকে ১০টি শিশুকে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে উত্তরপ্রদেশের একটি আশ্রমে৷ ওই অপরাধে মুজফফরনগর গৌড়ীয় মঠের মহন্ত স্বামী ভক্তিভূষণ গোবিন্দ মহারাজ এবং তাঁর সহযোগী মোহন দাসকে পুলিশ গ্রেফতার করেছে৷ তাঁদের বিরুদ্ধে ভোপা থানায় ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩২৩, ৩৭৭, ৫০৪ এবং দ্য প্রটেকশন অব চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস অ্যাক্ট বা পোক্সো আইনের ধারায় মামলা হয়েছে৷ এ-বিষয়ে টিসিপিসিআর চেয়ারম্যান নীলিমা ঘোষ বলেন, সমস্ত আইনি প্রক্রিয়া মিটিয়ে ত্রিপুরা ও মিজোরামের ১০টি শিশুকে ফিরিয়ে আনা হবে৷


প্রসঙ্গত, শিক্ষার আলো থেকে বঞ্চিত সহজসরল মানুষদের ঠকিয়ে তাঁদের সন্তানদের নিয়ে ঘৃণ্য কাজ করা হচ্ছে৷ শারীরিক অত্যাচারের সাথে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে৷ উত্তরপ্রদেশের মোজফফরনগরে এমনই নিন্দনীয় ঘটনায় ধর্মগুরু জড়িয়ে পড়েছেন৷ এনসিপিসিআর উত্তরপ্রদেশ, ত্রিপুরা এবং মিজোরাম সরকারকে আশ্রমে উদ্ধারকৃত ১০টি শিশুকে সহায়তা করার নির্দেশ দিয়েছে৷


এ-বিষয়ে টিসিপিসিআর চেয়ারম্যান নীলিমা ঘোষ বলেন, ত্রিপুরা থেকে চার এবং মিজোরাম থেকে ছয়টি শিশুকে উত্তরপ্রদেশে ভালো শিক্ষার ব্যবস্থা করে দেওয়ার স্বপ্ণ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল৷ মুজফফরনগরে অবস্থিত গৌড়ীয় মঠে মহন্ত তাদের শারীরিক এবং যৌন নির্যাতন করেছেন৷ সিডব্লিউসি-র সহায়তায় ওই নাবালকদের উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তাদের এখন একটি সরকারি হোমে আশ্রয় দেওয়া হয়েছে৷ ঘোষ বলেন, এনসিপিসিআর এ-বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে৷ ইতিমধ্যে উত্তরপ্রদেশ, ত্রিপুরা ও মিজোরামের সাথে ভিডিও কনফারেন্সে ওই দশ নাবালককে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে৷

তিনি বলেন, ত্রিপুরার চার নাবালকের বাড়ি কাঞ্চনপুর৷ ভিডিও কনফারেন্সের আলোচনায় একটি বিষয় স্পষ্ট হয়েছে, ধৃতদের বিরুদ্ধে পুলিশ এখনও চার্জশিট জমা দেয়নি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top