News Flash

  • Home
  • Uncategorized
  • গণধর্ষণ মামলায় অভিযুক্তের বাড়িতে ভাঙচুর, নির্যাতিতার সাথে কথা বলল মহিলা কমিশন
Image

গণধর্ষণ মামলায় অভিযুক্তের বাড়িতে ভাঙচুর, নির্যাতিতার সাথে কথা বলল মহিলা কমিশন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৩ জুলাই৷৷ তেলিয়ামুড়া থানা এলাকার খাসিয়ামঙ্গলের তুইমধু এলাকায় গণধর্ষণের ঘটনায় জড়িত এক অভিযুকত্রে বাড়িঘরে হামলা ভাঙচুর এবং অগ্ণিসংযোগ করেছেন উত্তেজিত জনতা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ পরিস্থিতি মোকাবেলায় এলাকায় পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে৷


ঘটনার বিবরণে জানা যায় রুপেশ সরকার নামে এক যুবকের সঙ্গে প্রতিবেশী এক নাবালিকার প্রনয়ের সম্পর্ক ছিল৷ সম্পর্কের সুবাদে সরকার ওই নাবালিকাকে নিয়ে চাকমা ঘাট স্থিত ইকো পার্কে বেড়াতে যায়৷ কিছুক্ষণ গল্পগুজব করার পর রুপেশ সরকার চাকমা ঘাট অটো স্ট্যান্ড এ নিয়ে যায় ওই নাবালিকা প্রেমিকাকে৷ সেখানে রুপেশের পরিচিত কাশেম মিয়া ,জাহেদ মীয়া ও আরো দুজন গাড়ি নিয়ে অপেক্ষা করছিল৷ সেখান থেকেই নাবালিকাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে খাসিয়া মঙ্গলের একটি জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে৷ অপরদিকে রূপের বাইক নিয়ে বাড়িতে চলে যায়৷গণধর্ষণের পর নাবালিকাকে মহারানীস্থিত ইউবিআই ব্যাংক সংলগ্ণ স্থানে রাত আটটা নাগাদ রাস্তায় ফেলে দিয়ে আসে৷গণধর্ষণের পর নাবালিকাকে মহারানী পরিচিত ইউবিআই ব্যাংক সংলগ্ণ স্থানে ফেলে দেওয়ার পর অসহায় নাবালিকা

তার প্রেমিকার মোবাইলে ফোন করে সেখানে যাওয়ার অনুরোধ জানায়৷ খবর পেয়ে রুপেশ সেখানে গেলে ঘটনাটি তাকে জানায় তার প্রেমিকা৷ সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়৷ ঘটনার খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক এবং থানার ওসি চাকমা ঘাট এবং তুই মধু এলাকায় অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেন৷ রাজ্যের সব থানাকে এ বিষয়ে অবহিত করে অভিযুক্তদের দিকে নজর রাখার বার্তা পাঠানো হয়৷ পুলিশের ব্যাপক তৎপরতা সত্ত্বেও এখনো পর্যন্ত অভিযুক্তদের টিকির নাগাল মিলেনি৷ এদিকে নাবালিকা গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এরই প্রতিবাদে ক্ষুব্ধ জনতা তুই মধু এলাকায় ধর্ষণকারীদের বাড়িঘরে হামলা ভাঙচুর এবং অগ্ণিসংযোগ করেছেন৷ ঘটনার জল আরো বহুদূর গড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে৷


পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন গণধর্ষণে জড়িতদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ যেকোনো মূল্যে তাদেরকে গ্রেফতার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে৷ উল্লেখ্য রাজ্যে খুন ধর্ষণ এবং শ্লীলতাহানীর ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে৷ জননিরাপত্তা নিয়ে জনমনে সংশয় ক্রমশই বেড়ে চলেছে৷

এদিকে, এই ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামীর নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল ওই নাবালিকার বাড়িতে যান৷ পরিবারের লোকজনের সাথে কথা বলার পাশাপাশি নির্যাতিতার সাথেও কথা বলেছেন৷ এই ব্যাপারে পুলিশ যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করে তার দাবী জানিয়েছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top