News Flash

  • Home
  • Uncategorized
  • অফিসে মদের আসর, ৪ মদমত্ত কর্মচারী গ্রেপ্তার
Image

অফিসে মদের আসর, ৪ মদমত্ত কর্মচারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ বামুটিয়া গান্ধীগ্রাম এর ফরেস্ট ট্রেনিং ডিভিশনে প্রতিনিয়তই বসে মদের আসর৷ দীর্ঘদিন ধরেই এই ধরনের অভিযোগ ওঠে আসছে৷ ফরেস্ট ট্রেনিং ডিভিশনের আধিকারিক এই অভিযোগের সত্যতা পেয়েছেন৷ অফিসের চার কর্মচারীকে অফিস চলাকালীন সময়ে মদমত্ত অবস্থায় গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ৷


জানা গেছে, অফিস চলাকালে অফিসের ভিতরে মদের আসর বসিয়েছিল ওই চার কর্মচারী৷ অফিস কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে৷অভিযুক্ত ৪ কর্মচারীর বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷ মদমত্ত অবস্থায় অফিস থেকে আটক চারজনকে ডাক্তারি পরীক্ষা করানো হয়৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার পুলিশ আধিকারিক৷ অফিস চলাকালীন সময়ে অফিসের ভিতরে মদের আসর বসানোর ঘটনাকে কেন্দ্র করে কর্মচারী মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷


এ ধরনের কার্যকলাপ গোটা কর্মচারী সমাজকে কলোষিত করার অপপ্রয়াস বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে৷ ভবিষ্যতে যাতে কোন অফিসে মদের আসর কিংবা অন্য কোনো নেশার আসর না বসে সেজন্য অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতেও জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top