News Flash

  • Home
  • Uncategorized
  • চিন প্রসঙ্গে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব রাহুল
Image

চিন প্রসঙ্গে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব রাহুল

নয়াদিল্লি, ২৩জুলাই (হি. স.): পূর্ব লাদাখে চিনা আগ্রাসন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্রমাগত রাজনৈতিক আক্রমণ চালিয়ে যাচ্ছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।এই  প্রসঙ্গে সামাজিক মাধ্যমে নিজের ভিডিও বক্তব্য সিরিজ চালাচ্ছেন ওয়ানাডের এই সাংসদ। বৃহস্পতিবার  নিজের ভিডিও বার্তায় রাহুল গান্ধী জানিয়েছেন, নিজের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে সর্বদা তৎপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।কেন্দ্রীয় সরকারের একাধিক সংস্থা তার ভাবমূর্তি বাঁচাতেই ব্যস্ত।তারা  ভুলে গিয়েছে যে রাষ্ট্রের প্রেক্ষিতে এক ব্যক্তির ভাবমূর্তি গুরুত্বহীন।রাহুল  গান্ধী নিজেই ভিডিও সিরিজের নাম দিয়েছেন ‘সত্যের সফর রাহুল গান্ধীর সঙ্গে’।

মূলত কেন্দ্রের শাসনাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানানোর জন্য রাহুলের এই পদক্ষেপ। এদিন  নিজের ভিডিওবার্তায় রাহুল গান্ধী জানিয়েছেন,টক্কর চিনকে দেওয়ার জন্য যদি আপনি মজবুত থাকেন তবেই সফল হতে পারবেন।চিনের  কাছ থেকে কোন কিছু হাসিল করতে হলে নিজের দুর্বলতাকে দেখানো চলবে না।চিনকে  টক্কর দেওয়ার জন্য মজবুত দৃষ্টিকোণ থাকা দরকার।যা  শুধুমাত্র রাষ্ট্রীয় নয় আন্তর্জাতিক স্তরেও করতে হবে।নিজের  ভূখণ্ডকে রক্ষা করার জন্য ভারতের আন্তর্জাতিক সাহায্য নেওয়া উচিত।নিজেদের  মধ্যে বাকবিতন্ডা করে আমরা গুরুত্বপূর্ণ সুযোগ হারিয়ে চলেছি। প্রধানমন্ত্রীর  পদক্ষেপ নিয়ে প্রশ্ন করার অধিকার রয়েছে বলে জানিয়েছেন রাহুল গান্ধী।কেন্দ্রীয় সরকারের যদি মজবুত দৃষ্টিকোণ থাকতো তবে ভারতের ভূখণ্ড অতিক্রম করার সাহস পেত না চিন বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top