News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর কাছে কাজের খতিয়ান দিলেন দলের মন্ত্রী, বিধায়ক ও মন্ডল সভাপতিরা
Image

মুখ্যমন্ত্রীর কাছে কাজের খতিয়ান দিলেন দলের মন্ত্রী, বিধায়ক ও মন্ডল সভাপতিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ করোনা পরিস্থিতির মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা, রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ সহ অন্যান্যরা৷ মূলত বিজেপি দলের বিধায়ক, মন্ত্রী ও মণ্ডল সভাপতিদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়৷


করোনা পরিস্থিতিতে দলের কার্যকর্তারা কি ভাবে কাজ করছে, কতটা মানুষের পাশে দাঁড়াচ্ছে এই বিষয় গুলি নিয়ে এইদিনের বৈঠকে আলোচনা হয়৷ বৈঠকে মণ্ডল সভাপতিরা তাদের কাজের খতিয়ান তুলে ধরেন৷ বিধায়করাও তাদের কাজের খতিয়ান তুলে ধরেন৷ এইদিনের বৈঠকে রাজ্যের দুই সাংসদ প্রতিমা ভৌমিক ও রেবতী কুমার ত্রিপুরাও উপস্থিত ছিলেন৷ এইদিনের বৈঠকে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দের বলেন যে কোন মণ্ডল এলাকায় কোন কোন ব্যক্তি সরকার থেকে কি কি সুবিধা পেয়েছে তা মণ্ডল সভাপতিদের মুখস্ত থাকতে হবে৷


সরকারের কাছে তথ্য রয়েছে কে কি পেয়েছে৷ কিন্তু তা সরকারের কাছে রয়েছে৷ তা মণ্ডল সভাপতিদের দেওয়া হবে না৷ মণ্ডল সভাপতিদের জানা থাকতে হবে কে কি সুবিধা পেয়েছে৷ এইদিন দলের কার্যকর্তাদের ফের একবার মানুষের কাছে যাওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
কোভিড পরিস্থিতিতে রাজ্যের জনগণের জন্য বেশ কয়েকটি প্রকল্পের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার৷ এই সব প্রকল্পগুলো রাজ্যের বিভিন্ন প্রান্তে জনগন সঠিক ভাবে পাচ্ছেন কিনা, কারা পেয়েছেন সরকারি এই সুবিধাগুলো, কারা, কারা এখনো পান নি সরকারি এই সুযোগগুলো, তা জানতেই মঙ্গলবার বিজেপির সদর দপ্তরে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top