News Flash

  • Home
  • Uncategorized
  • কুলাইয়ে প্রতিবেশীদের সংঘবদ্ধ হামলায় মহিলাসহ রক্তাক্ত চারজন
Image

কুলাইয়ে প্রতিবেশীদের সংঘবদ্ধ হামলায় মহিলাসহ রক্তাক্ত চারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ ধলাই জেলার আমবাসার কুলাইয়ের রামরতন পাড়ায় প্রতিবেশীর আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছে চারজন৷ আহতরা হল বীরেন্দ্র শব্দকরের মেয়ে মাম্পি শব্দকর, প্রতিবেশী মনোরঞ্জন শব্দকর এবং তার স্ত্রী ঊষারাণী শব্দকর৷ চারজনকেই কুলাই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷


ঘটনার বিবরণে জানা যায়, রামরতন পাড়ার বীরেন্দ্র শব্দকরের সঙ্গে প্রতিবেশী রিপন শব্দকরের বিরোধ চলছিল৷ বুধবার সকালে রিপন শব্দকর বীরেন্দ্র শব্দকরের বাড়িতে এসে বাক-বিতণ্ডায় লিপ্ত হয়৷ বাকবিতন্ডা চলাকালে হঠাৎ রিপন শব্দকর উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র নিয়ে বীরেন্দ্র’র উপর হামলে পড়ে৷ বীরেন্দ্র শব্দ করকে বাঁচাতে এগিয়ে আসেন তার মেয়ে মাম্পি শব্দকর৷ আক্রমণকারী যুবক রিপন শব্দকরের মেয়ে মাম্পি শব্দকরের ওপরও আক্রমণ চালায়৷ হৈ হট্টগোল শুনে প্রতিবেশী মনোরঞ্জন শব্দকর এবং তার স্ত্রী ঊষারাণী শব্দকর ছুটে আসেন বীরেন্দ্র শব্দকরের বাড়িতে৷ আক্রমণের হাত থেকে তাদেরকে বাঁচাতে এগিয়ে এলে আক্রমণকারী যুবক রিপন শব্দকর মনোরঞ্জন শব্দকরের ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায়৷ স্বামীকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর স্ত্রী ঊষারাণী শব্দকর৷ তার ওপর হামলা চালায় উন্মত্ত যুবক৷ ধারালো অস্ত্রের আক্রমণে চারজন গুরুতরভবে আহত হন৷ হামলার খবর পেয়ে অন্যান্য প্রতিবেশীরা ছুটে আসেন ওই বাড়িতে৷ আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুলাই জেলা হাসপাতালে৷ এ ব্যাপারে আমবাসা থানায় অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়৷

আমবাসা থানার পুলিশ আক্রমণকারী যুবক রিপন শব্দকরকে গ্রেপ্তার করেছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা সংঘটিত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ আটক অভিযুক্ত রিপন শব্দকরের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে আমবাসা থানার পুলিশ৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার জনগণ দাবি জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top